
2026-04-06 | Viral , মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি , | Kaliachak Sangbad | Views : 1104
পুরাতন মালদা-সোমবার দলিও কর্মী সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা করতে যান মালদা বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী নিতাই মন্ডল। ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছেন, নির্বাচনে জয়লাভ করে বিজেপির কিছু ধান্দাবাদ নেতৃত্বকে জবাব দিতে চান। সোমবার নমিনেশন দাখিলের মিছিল নিয়ে নমিনেশন দাখিল করতে যাওয়ার পথে কার্যত এমনটাই বললেন মালদা কেন্দ্রের নির্দল প্রার্থী নিতাই মন্ডল। সোমবার তার নেতৃত্বে বড়ো আকারের সুসজ্জিত বর্ণময় মিছিল নিয়ে নমিনেশন দাখিলের জন্য পথে নামেন। পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় থেকে তার অনুগামী ও শুভানুধ্যায়ীদের নিয়ে মিছিল করে মালদা জেলা প্রশাসনিক ভবনের উদ্দেশ্যে এগিয়ে যান। সোমবার নমিনেশন দাখিলের দিন তার সহধর্মিণীকে পাশে নিয়ে ভোট প্রচার করতে করতে মঙ্গলবাড়ি বুলবুলি মোড়, সাহাপুর সেতুমোড় হয়ে জেলা প্রশাসনিক ভবনের দিকে এগিয়ে যান। মিছিল নিয়ে নমিনেশন দাখিল করতে যাওয়ার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মালদা কেন্দ্রের নির্দল প্রার্থী নিতাই মন্ডল বলেন, মানুষ তাকে এবং তার কাজ ও ব্যবহারকে ভালোবাসে। সেই ভালোবাসাকে পাথেয় করেই তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে নির্দল প্রতীকে ভোটে লড়ছেন ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে। এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে বিজেপিতে কিছু ধান্দাবাজ নেতৃত্ব রয়েছেন। তাদের জবাব দিতেও ভোট লড়ছেন। আশা করছেন মানুষের ভালোবাসা, আশির্বাদ নিয়ে তিনি নির্বাচনে জয়ী হবেন।