
2026-04-06 | Viral ,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 1382
*র্যালির করে নমিনেশন দাখিল করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদ ও সঙ্গে পান্নালাল হালদার সহ আরো সাত জন তৃনমূলের প্রার্থী* *বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-* তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ডায়মন্ড হারবার রাজপথে জনস্রোত, তৃণমুল কর্মী সমর্থকদের উদ্দীপনার মধ্য দিয়ে বিশাল মিছিল,ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সামিম আহমেদ ও সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবারের প্রার্থী পান্নালাল হালদার সহ আরোও পাঁচ জন বিভিন্ন বিধানসভা থেকে তৃনমূলের প্রার্থীরা। এদিন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের বিপুল উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে ডায়মন্ড হারবারের রাজপথে দেখা গেল এক বিশাল জনসমাবেশের ছবি। সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মীরা জড়ো হতে শুরু করে,আর ক্রমেই তা রূপ নেয় এক জনস্রোতে। স্লোগান,পতাকা আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পথে পথে দলীয় কর্মীদের ভালোবাসা, ফুলের বৃষ্টি এবং উষ্ণ অভ্যর্থনায় আবদ্ধ হন তৃনমূলের দুই প্রার্থীরা। কর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আবেগঘন সমর্থন স্পষ্টভাবে তুলে ধরে আসন্ন নির্বাচনে দলের প্রতি মানুষের আস্থা আছে। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদ ও ডায়মন্ড হারবার বিধানসভার তৃনমূলের প্রার্থী পান্নালাল হালদার রবিবার দুপুরের পর এক বিশাল র্যালির মাধ্যমে তারা নমিনেশন দাখিল করতে যান। এদিন সকাল থেকেই দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকা জমজমাট হয়ে ওঠে। রবিবার কপার্ট হাট মোড় সংলগ্ন এলাকা থেকে প্রায় চার কিমি পথ স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে এক বিশাল র্যালির মাধ্যমে নমিনেশন জমা দিতে যান তৃনমূলের দুই প্রার্থীকে। পথে পথে দলীয় পতাকা, ব্যানার এবং জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা স্থানীয় এলাকা। কর্মি সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রার্থী সামিম আহমেদ জানান, মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়েই তিনি এই নির্বাচনী লড়াইয়ে নামছেন। তিনি আশা প্রকাশ করেন, উন্নয়নের ধারাকে বজায় রাখতে মগরাহাট পশ্চিম বিধানসভার মানুষ আবারও তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করবেন। তিনি আরও বলেন,এই বিধান সভায় জয় নিয়ে ভবি না, সাধারণ মানুষের উচ্ছ্বাস ও জনসমাগম বলে দিচ্ছে জয় নিশ্চিত। গতবারের তুলনায় শুধু ভোটার মার্জিন কতটা বাড়ানো যায় সেই নিয়ে এখন চেষ্টায়। এদিনের এই বর্ণাঢ্য র্যালি ও নমিনেশন জমা দেওয়ার কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।