
2026-04-08 | Viral , মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 364
মালদা: মালদহে এস আই আর বিরোধী আন্দোলনে মোথাবাড়ির ঘটনা সহ ১২ টি মামলার তদন্তের দায়িত্বভার নিল এন আই এ। ১২ টি মামলায় ধৃত ৪১ জন কে আজ এন আই এ-র হাতে তুলে দেওয়া হচ্ছে। এজন্য অন্যতম অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম সহ ধৃতদের আজ দুপুরে আনা হল মালদা জেলা আদালতের। এর মধ্যে রয়েছেন মোথাবাড়ি বিধানসভার আই এস এফ মনোনীত প্রার্থী শাহজাহান আলী কাদরী। কড়া নিরাপত্তার মধ্যে আজ ধৃতদের আনা হয় মালদা জেলা আদালতে। সূত্রের খবর এনায়েত যে বারোটি মামলার তদন্তভার নিচ্ছে তার মধ্যে আটটি মোথাবাড়ি থানার অভিযোগ হওয়া মামলা। বাকি চারটি মামলা রুজু জু হয়েছে কালিয়াচক থানায়। যদিও এদিন আদালতে তোলার সময় সংবাদ মাধ্যমের প্রশ্নে কোনও মন্তব্য করতে চাননি মোফাক্কেরুল। তবে এদিন তার হয়ে আদালতে সওয়াল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।