
2026-04-09 | Viral , মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 1313
বৃহস্পতিবার একগুচ্ছ দলীয় কর্মসূচি হাতে নিয়ে মালদায় এলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি মালদায় এসেই সোজা পুরাতন মালদার সাহাপুর এলাকার এক বেসরকারি হোটেলে গিয়ে অংশ নিলেন বিভিন্ন ক্লাব ও এনজিও-কে নিয়ে আয়োজিত ক্রীড়া বিষয়ক কর্মসূচিতে। এদিন বেলা একটা নাগাদ নীতিন নবীন সাহাপুরের বেসরকারি হোটেলের সামনে গাড়ি থেকে নামামাত্রই তাকে সাদর অভ্যর্থনা জানান জেলা বিজেপির নেতাকর্মীরা। অভ্যর্থনা জ্ঞাপন পর্ব শেষ হতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ক্রীড়া বিষয়ক কর্মসূচিতে অংশ নেন। সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, ইংরেজবাজারের বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গের মা মাটি মানুষকে খতম করেছে তৃণমূল। শিল্প ধ্বংস হয়ে গিয়েছে। রাজ্যের মায়েরা সুরক্ষিত নয়। মাটি দখল করেছে ঘুষপেটিয়ারা। মানুষের চাকরি নেই। জীবিকা নেই। শুধু ভাতাই সম্বল এররাজ্যে। রাজ্যের কলা ও সংস্কৃতি, ক্রীড়ার সম্ভাবনা মুছে দিয়েছে তৃণমূল। বিজেপি'কে ক্ষমতায় আনতে জান লড়িয়ে দিন। রাজ্যে নরেন্দ্র মোদির হাত ধরে ডবল ইঞ্জিন সরকার আনুন। বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি করুন। তৃণমূলের তীব্র সমাল করে মালদহে দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নীতিন নবীনের।