
2026-04-11 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 22
শনিবার সাত সকালেই তিনি ইংরেজ বাজার শহরের ১৫,১৬,১৭,১৮ এবং ১৯নং ওয়ার্ড এলাকায় ভোট প্রচার করেন। বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলিকে পাশে নিয়ে জোরদার ভোট প্রচার করেন। ওয়ার্ডের অলিগলি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। তাদের কাছে পদ্মফুল চিহ্নের প্রার্থী হিসেবে ভোট প্রার্থনা করেন। বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি বলেন, প্রচারে তিনি ব্যাপক সাড়া পাচ্ছি।আমার মূল এই এলাকার মানুষের বিজেপির প্রতি সমর্থনে রয়েছে যা দেখেই বুঝতে পারছেন। তাই জয় নিয়ে তার কোন সংশয় নেই। মূল লক্ষ্য হল গত নির্বাচনে ইংরেজবাজারে বিজেপি যে মার্জিনে জয়লাভ করেছিল সেই মার্জিন ছাপিয়ে যাওয়া। সেই লক্ষ্য নিয়েই প্রচার চালাচ্ছেন।