
2026-04-12 | মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 646
আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির প্রচার। সেই ধারাবাহিকতায় পিছিয়ে নেই মালদা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদারও। ছুটির দিনকে কাজে লাগিয়ে রবিবার সন্ধ্যায় তিনি পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ব্যাপক ভোট প্রচার চালান। এদিন বিকেলে এক বর্ণাঢ্য বাইক র্যালির মাধ্যমে হুড খোলা গাড়িতে প্রচার চালান কংগ্রেস প্রার্থী। র্যালিতে অংশ নেন বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক। বিভিন্ন গ্রাম ও পাড়ায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন ভূপেন্দ্রনাথ হালদার এবং তাঁদের সমর্থন ও আশীর্বাদ কামনা করেন। কর্মী-সমর্থকদের উপস্থিতিতে গোটা অঞ্চল মুখরিত হয়ে ওঠে কংগ্রেসের স্লোগানে। প্রার্থী জানান, মানুষের পাশে থেকে উন্নয়নের লক্ষ্যে কাজ করাই তাঁর প্রধান উদ্দেশ্য এবং আসন্ন নির্বাচনে তিনি সাধারণ মানুষের সমর্থন পাবেন বলেও আশাবাদী।