
2026-04-12 | Viral ,স্বাস্থ্য,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1025
বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:- মুখে ভাত বা অন্নপ্রাশন উপলক্ষে রক্তদান শিবির একটি অত্যন্ত মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ, যা উৎসবের আনন্দকে সামাজিক দায়বদ্ধতার সাথে যুক্ত করে। এটি পরিবার ও বন্ধুদের আনন্দের দিনে সমাজের জন্য কিছু করার একটি অনন্য সুযোগ, যা জনসচেতনতা বৃদ্ধি করে। এদিন বিশিষ্ট সমাজসেবী তথা রক্তযোদ্ধা নামে পরিচিত সফিউল্লা মিদ্দে অর্থাৎ (লাল্টু) এর নাতি মিম জারিন র মুখে ভাত বা অন্নপ্রাশন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে। অন্নপ্রাশন বা মুখেভাতের অনুষ্ঠানে আমন্ত্রিতদের আপ্যায়নের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়,যা বর্তমানে একটি জনপ্রিয় সামাজিক প্রবণতা এটা একটি অভিনব উদ্যোগ। সফিউল্লা মিদ্দে জানান, সামাজিক সচেতনতা এই উদ্যোগ এলাকার মানুষের মধ্যে সচেতনতা বাড়ার লক্ষ এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করে। তিনি আরও জানান,ভয়েস মডেল স্কুল ও সাউথ সেন্ট্রাল ন্যাশনাল স্কুলের পক্ষ থেকে এবং রোটারি কলকাতা মহানগর ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করে এই শিবির আয়োজন করা হয়। এছাড়াও উপস্থিত ডাক্তার বাবু রা জানান,সুস্থ ব্যক্তিরা (বয়স ১৮- ৫৫, ওজন ৫০ কেজির উপরে) সহজেই এই শিবিরে রক্তদান করতে পারেন। দেউলা মিদ্যে পরিবার এ ধরনের আয়োজনে প্রায় এক শত জনের বেশি রক্তদাতা অংশগ্রহণ করার নজির স্থাপন করে।