
2026-04-13 | Viral , মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি , | Kaliachak Sangbad | Views : 1042
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচার চালাচ্ছেন ৫০ তম মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। সোমবার সকালে তাঁর ব্যবস্থাপনায় পুরাতন মালদার ছোটপুর বাস স্ট্যান্ড থেকে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় একটি বর্ণাঢ্য রোডশো ও মোটরসাইকেল র্যালির আয়োজন করা হয়। এদিন সকালে গাড়িতে চেপে রোডশোতে অংশ নেন মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। চলন্ত গাড়ি থেকেই তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান এবং ভোটের সমর্থন প্রার্থনা করেন। পাশাপাশি এলাকার মানুষের আশীর্বাদ কামনাও করেন তিনি। র্যালিতে তৃণমূল কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় পতাকা ও ব্যানারে সেজে ওঠে পুরো এলাকা, স্লোগানে মুখরিত হয় পথঘাট। এই রোডশোকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে।