
2026-04-14 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 36
মালদা : প্রয়াত সাংসদ গনি খান চৌধুরীর ২১তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল ইংরেজবাজার পুরসভা। মঙ্গলবার সকাল আটটা নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় তাঁর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, পুরসভার কাউন্সিলর শুভময় বসু, উথয় চৌধুরী সহ অন্যান্য জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা। সাধারণ পথচারীরাও প্রয়াত এই জননেতার প্রতি শ্রদ্ধা জানান। মাল্যদানের পর এক সংক্ষিপ্ত স্মৃতিচারণা করা হয়, যেখানে পুরপ্রধান গনি খান চৌধুরীর রাজনৈতিক জীবন, উন্নয়নমূলক কাজ এবং মানুষের প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরেন।