
2026-04-17 | মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 54
মালদায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা, “এক নম্বরেই থাকবে আমাদের দল” পুরাতন মালদা:- মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা নিজের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী। শুক্রবার সকালে পুরাতন মালদা পৌরসভা এলাকায় জোরকদমে ভোট প্রচারে বেরিয়ে তিনি জানান, এবারের নির্বাচনে পরিবর্তনের হাওয়া বইছে বাংলায় এবং মালদা বিধানসভা কেন্দ্রেও বিপুল ভোটে জয়ী হবে বিজেপি।তিনি আরও বলেন, ইভিএমে তার প্রতীক চিহ্ন এক নম্বরে রয়েছে এবং সেই কারণেই “এক নম্বরেই থাকবে আমাদের দল”এই বার্তা তিনি ভোটারদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। পাশাপাশি সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, সবাই যেন তার প্রতীকে ভোট দিয়ে তাকে জয়ী করেন।প্রচারের সময় তার সঙ্গে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা প্রচারে বাড়তি উৎসাহ যোগায়। নির্বাচনের আগে এমন বার্তা দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা