
2026-04-17 | Viral , মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 39490
মুচিয়া মহাদেবপুরে কংগ্রেসের পথসভা, উন্নয়নের বার্তা দিয়ে ভোটের আহ্বান ভূপেন্দ্রনাথ হালদারের শুক্রবার সন্ধ্যায় পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর বাস স্ট্যান্ড এলাকায় ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই পথসভার আয়োজন করা হয় ।এই সভায় উপস্থিত ছিলেন মালদা ৫০তম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার |এছাড়াও উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী রাজেন মুর্মু সহ দলের একাধিক স্থানীয় নেতা ও কর্মীরা |সভায় বক্তব্য রাখতে গিয়ে ভূপেন্দ্রনাথ হালদার এলাকার বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বলেন, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। পাশাপাশি তিনি উপস্থিত জনসাধারণের কাছে আবেদন জানান, আসন্ন নির্বাচনে কংগ্রেসের প্রতীক ‘হাত’ চিহ্নে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করতে। পথসভাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠে এবং কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।