
2026-04-18 | Viral , মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 68
হরিশচন্দ্রপুরে সকাল সকাল পদযাত্রা, জনসংযোগে ব্যস্ত তৃণমূল প্রার্থী মতিবুর রহমান প্রতিবেদন: আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে মালদার রাজনৈতিক অঙ্গন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। সেই আবহেই শনিবার সকালে হরিশচন্দ্রপুর এলাকায় জনসংযোগে নেমে পড়েন তৃণমূল প্রার্থী মজিবুর রহমান, ভোর হতেই তিনি পৌঁছে যান Harishchandrapur II Block-এর বিভিন্ন এলাকায়। বোরনাহি, সোনাকুল ও নামা বোরনাহি গ্রামজুড়ে পায়ে হেঁটে প্রচার চালান তিনি। বড় কোনো শোভাযাত্রা বা গাড়ির বহর ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে মিশে সরাসরি যোগাযোগের পথই বেছে নেন তৃণমূল প্রার্থী। এলাকায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন তিনি। কোথাও মহিলারা তাকে আশীর্বাদ করেন, আবার কোথাও গ্রামবাসীরা তাঁদের দৈনন্দিন সমস্যা ও অভাব-অভিযোগের কথা তুলে ধরেন। ‘গরিবের বন্ধু’ হিসেবে পরিচিত মতিবুর রহমান মনোযোগ দিয়ে সব কথা শোনেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। সকালবেলার এই পদযাত্রা ঘিরে এলাকায় নির্বাচনী উন্মাদনা চোখে পড়ার মতো ছিল।