
2026-04-19 | মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 72
পুরাতন মালদা -- রবিবাসরীয় ছুটির দিনে ভোট প্রচারে নজর কাড়লেন মালদা বিধানসভার নির্দল প্রাথী নিতাই মন্ডল। এদিন তিনি পুরাতন মালদা ব্লকের আটমাইল থেকে তার প্রচার র্যালি শুরু করেন। সেই র্যালিতে তার শতাধিক অনুগামী বাইক নিয়ে অংশগ্রহণ করেন। এবং তিনি নিজে হুডখোলা গাড়িতে চেপে তার নির্দল প্রতীক আপেল চিহ্নের ব্যানার নিয়ে প্রথমে গোটা ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকায় রোড শো করেন। পরে তিনি মহিষবাথানী গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে যান। প্রচার পর্বে তিনি ভোটারদের কাছে নিজেকে তাদের কাছের মানুষ, কাজের মানুষ, জনদরদী মানুষ হিসেবে তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে তাকে মালদা বিধানসভায় নির্দল প্রার্থী হিসেবে জয়যুক্ত করার আবেদন জানান।