
2026-04-25 | Viral , মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 431
মালদা: শনিবার দুপুরে একটি আধুনিক জল পরীক্ষার ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। ইংরেজবাজার পুরসভার উদ্যোগে ল্যাবের অনুষ্ঠানে উদ্বোধন। ইংরেজবাজার থানা সংলগ্ন জলকল বিল্ডিংয়ে নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে ল্যাবটির সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর শুভময় বসু, প্রসেনজিৎ দাসসহ লেদার কেমিস্ট ও অন্যান্য আধিকারিকরা। পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, ইংরেজবাজার শহরের বিভিন্ন এলাকায় থাকা প্রায় শতাধিক জলাধারের জল নিয়মিতভাবে এই ল্যাবে পরীক্ষা করা হবে। বিশেষভাবে ব্যাকটেরিয়া ও অন্যান্য দূষণ নির্ণয় করে জলের গুণমান যাচাই করা হবে। পাশাপাশি সাধারণ মানুষও স্বল্প খরচে নিজেদের বাড়ির ট্যাংকের জল বা অন্যান্য জল এখানে পরীক্ষা করাতে পারবেন। এতে শহরের পানীয় জলের মান নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন চেয়ারম্যান ।