

2026-04-26 | জনতার কথা,রাজ্য,খবর,Viral , মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি , | Kaliachak Sangbad | Views : 410
মন্ত্রী তাজমুল তার ভাই সহ অনুগামীদের বিরুদ্ধে কংগ্রেসের ভোট করার অভিযোগ, তৃণমূল প্রার্থী সহ নেতৃত্বের একের পর এক বিস্ফোরক অভিযোগ, মালদা: মন্ত্রী সহ তার অনুগামীদের বিরুদ্ধে দল বিরোধী কাজ এবং কংগ্রেসের হয়ে ভোট করানোর অভিযোগ নিয়ে সরগরম হরিশ্চন্দ্রপুর বিধানসভা।তৃণমূল প্রার্থী মতিবুর রহমান সহ দলীয় নেতৃত্বের একের পর এক বিস্ফোরক অভিযোগ বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেন,তার ভাই জম্মু রহমান সহ অনুগামীদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা তোপ মন্ত্রীর। শাসকের অন্দরে এই কাজিয়া সামনে আসতেই কটাক্ষ বিজেপির। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নির্বাচনের দিন হরিশ্চন্দ্রপুর বিধানসভায় তাজমুল হোসেনের গ্রাম বাংরুয়া তে উত্তেজনা ছড়ায়। অভিযোগ উঠে মন্ত্রীর লোকেরা কংগ্রেসের ভোট করাচ্ছে। তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করেছে।আক্রমণের মুখে পড়েন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আলী, জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন। যদিও মন্ত্রীর ছেলে দাবি করে স্বপন আলী বহিরাগত হওয়া সত্ত্বেও এসে নিয়ে গ্রামের মানুষকে ভয় দেখাচ্ছে। পুলিশ সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করেছে। তারপরেই প্রার্থী মতিবুরের অভিযোগ,"তাজমুল হোসেন নিজেই স্বীকার করছেন তিনি বাড়িতে বসে থেকেছেন। দলের হয়ে ভোট করেন নি কেন তাহলে অনেকবার ফোন করা হয়েছে তাকে সেটাও মিথ্যা বলছে। উনি এবং উনার ভাই দলের ক্ষতি করছেন।"সাথে সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে নির্বাচন কমিশনের করা একটি অভিযোগ পত্র তে কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম লিখেছেন তার যে কর্মীদের তৃণমূল বিরক্ত করতে পারে। তাদের মধ্যে অন্যতম রয়েছে মন্ত্রীর ভাই জম্মু রহমানের নাম।এই নিয়েও সরব হয়েছেন তৃণমূল প্রার্থী। জেলা পরিষদ সদস্য মর্জিনা বিস্ফোরক অভিযোগ করে বলেছেন ভোটে গন্ডগোলের দিন তিনি খুন হয়ে যেতে পারতেন। স্বপন আলী সরাসরি মন্ত্রীর বহিষ্কারের দাবি তুলেছেন। যদিও তাজমুলের দাবি তাকে প্রচারে ডাকা হয়নি। একদিন শুধুমাত্র ফোন করা হয়ে ছিল। অভিষেক ব্যানার্জি তাকে যেদিন ডেকে ছিলেন তিনি গেছিলেন। তার এবং তার ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।কেউ প্রমাণ করতে পারবে না তারা কোথাও কংগ্রেসের ভোট করাচ্ছেন।সমগ্র ঘটনা নিয়ে বিজেপির কটাক্ষ মালদা জেলায় শূন্য হবে তৃণমূল।
