2026-04-27 | রাজ্য,খবর,Viral , মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি ,শিরোনাম, | Kaliachak Sangbad | Views : 364
মগরাহাট পশ্চিম ও পূর্বে প্রার্থীকে এক লক্ষ ভোটে জেতালে সেবাশ্রয় ও ঢালাও উন্নয়ন হবে এবং bjp প্রার্থীদের হুশিয়ারি অভিষেকের চার তারিখের পর বাজারে মাছ কাটাবো বিক্রি করবো বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মগরাহাট পূর্ব ও পশ্চিম বিধানসভার তৃনমূলের প্রার্থীর সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় উস্থি হাই স্কুল মাঠে সভা করেন। এই নির্বাচিত সভা থেকে তিনি বলেন, এই নির্বাচনে আগামী পাঁচ বছর মানুষকে নিরবিচ্ছিন্নভাবে পরিষেবা দেওয়া তৃণমূল কংগ্রেসের আসল লক্ষ্য। তিনি জানান, আমাদের খাদ্যাভাস নিয়ে বিদ্রুপ করেছে বিজেপি। মাছ খাই বলে বাংলাদেশি বলা হয়েছে। বাংলা ভাষায় কথা বলায় আমাদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভিন রাজ্যে একাধিক ঘটনা আপনারা দেখেছেন, আমার বিশ্বাস বাঙালি এর জবাব দেবে। এই দল আবার মানুষের কাছে ভোট চাইতে যায়। বিজেপিকে নিশানা করে তিনি আরও বলেন, চার তারিখের পরে মাছের বাজারে নিয়ে গিয়ে মাছ কাটাবো। দোকানে বসিয়ে মাছও বিক্রি করাবো। প্রথম দফায় ভোট হয়েছে গত তিন দিন, তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। ২৯ তারিখ ডবল সেঞ্চুরি পার হবে, আর সংখ্যা কোথায় গিয়ে থামবে আমি নিজেও জানি না। এই নির্বাচন বিজেপিকে হারানোর নয়,তৃণমূলকে জেতানোর নয়, নিজের অস্তিত্ব রক্ষার ভোট। মগরাহাট পশ্চিমে এখানে এমন একজনকে প্রার্থী করা হয়েছে যে সর্বক্ষণ সকলের পাশে আছে। দিন নেই রাত নেই পৌঁছে যাচ্ছে সকলের বাড়িতে। আমাদের যাঁরা বাংলাদেশি বলে, আমাদের যাঁরা রোহিঙ্গা বলে, আমার চ্যালেঞ্জ! বাংলার মনীষীদের অপমান এবং খাদ্যাভ্যাস নিয়ে বিজেপির মন্তব্যের কড়া সমালোচনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়।