

2026-04-27 | Viral , মালদা,পশ্চিমবঙ্গ,শিরোনাম, | Kaliachak Sangbad | Views : 591
মালদা: ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে রয়েছে স্ট্রং রুম। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের বন্দুকধারী বাহিনী ২৪ ঘন্টা পাহারায় রয়েছে স্ট্রং রুম। সোমবার সন্ধ্যায় মালদা কলেজের স্ট্রং রুম পরিদর্শন করে সাংবাদিকদের জানালেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। এদিন সন্ধ্যায় জেলাশাসক রাজনবীর সিং কাপড় সহ জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা স্ট্রং রুম পরিদর্শন করেন। সেই সঙ্গে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদেরও অভাব অভিযোগ খতিয়ে দেখা হয়। উল্লেখ্য মালদহের বারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটি বিধানসভা কেন্দ্রের ( চাঁচল, মালতিপুর, মোথাবাড়ি, ইংলিশ বাজার এবং মালদা) ইভিএম রয়েছে মালদা কলেজের স্টং রুমে।
