
2026-04-27 | খবর,Viral ,পশ্চিমবঙ্গ,রাজনীতি , | Kaliachak Sangbad | Views : 405
*ভোট দেওয়ার আগে বিজয় উৎসব" ব্লক সভাপতি অরুময় গায়েন সহ নেতৃত্বদের দাবি কো অর্ডিনেটর সামিম আহমেদ এর নেতৃত্বে তৃণমুলের প্রার্থী পান্নালাল রেকর্ড ভোটে জিতবেন* *বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-* প্রথম দফা নির্বাচন শেষ হতেই দ্বিতীয় দফার নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে রাজনৈতিক দলগুলের প্রার্থীদের প্রচার-পর্ব। প্রচারের শেষ লগ্নে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় ব্যাপক জনসংযোগ কর্মসূচি চালালেন তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে দুই নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন। ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের মাথুর অঞ্চল সহ ব্লকের বিভিন্ন গ্ৰাম জুড়ে প্রচার চালান তিনি। একের পর এক গ্রাম পরিক্রমা করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন ব্লক সভাপতি। প্রচারে ছিল উৎসবের আমেজ—বাজনার তালে আবির খেলায় মুখরিত হয়ে ওঠে এলাকা। দ্বিতীয় দফা ভোটের দেওয়ার আগে ফলাফল ঘোষণা হওয়ার আগেই মনে হচ্ছে যেন বিজয় উৎসব উদযাপন হচ্ছে। গ্রামবাসীদের উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই কর্মসূচিকে এক প্রকার জনজোয়ারে পরিণত করে। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন অরিন্দম গায়েন সহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মী-সমর্থকদের ভিড় এবং মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। দুই নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন সহ তৃণমূল নেতৃত্বদের দাবি,ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম মহেশ তলা বিধান সভার কো অর্ডিনেটর তথা মগরাহাট পশ্চিমের তৃনমূলের প্রার্থী সামিম আহমেদ এর নেতৃত্বে ডায়মন্ড হারবার থেকে বিপুল ভোটে জয়লাভ করবে প্রার্থী পান্নালাল হালদার।