
2026-05-15 | মালদা,পশ্চিমবঙ্গ,শিরোনাম, | Kaliachak Sangbad | Views : 355
বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ।মালদহে পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার। বৃহস্পতিবার রাত্রে পুলিশি অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় মোট দুই জনকে গ্রেফতার করা হয়েছে। মালদা পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে কালিয়াচক থানার পুলিশ শাহবাজপুর থেকে সারদা এলাকায় যাওয়ার পথে একটি মোটরবাইক থামিয়ে তল্লাশি চালায়। মোটরবাইকে থাকা একটি ব্যাগে থেকে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র। মোটরবাইকে থাকা দুই যুবককে গ্রেফতার করা হয়। বিহার থেকে ওই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মঙ্গল মণ্ডল এবং সুজন মন্ডল । ইংরেজবাজারের গৌড় এলাকার বাসিন্দা মঙ্গল মন্ডল। সুজন মন্ডলের বাড়ি কালিয়াচক উমাকান্তটোলা এলাকায়। বিক্রির উদ্দেশ্যে নাকি অপরাধ সংগঠিত করার জন্য ওই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে তুলেছে পুলিশ।