
2026-06-15 | মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 14
মালদায় ব্যাঙ্ক কর্মী তরুনীর মৃত্যুর ঘটনায় দুস্কৃতিদের এনকাউন্টারের দাবি পরিবারের ছিনতাইবাজদের তারাই মৃত্যু ব্যাঙ্ক কর্মী তরুনীর মৃত্যুর ঘটনায় দুস্কৃতিদের শাস্তির মোমবাতি হাতে প্রতিবাদে মালদা জেলায়। দুস্কৃতিদের এনকাউন্টারের দাবি পরিবারের। রবিবার সন্ধ্যায় শহরের পোস্টফিস মোড়ে প্রতিবাদ মালদার বাসিন্দাদের। উল্লেখ্য,মৃত তরুনীর নাম চন্দ্রিমা ঝা(২৫)। বাড়ি ইংরেজবাজার থানার সাতটারী এলকায়। বর্তমানে ফুলবাড়ি এলাকায় বাড়ি ভাড়া করে থাকত। সে একটি রাষ্টায়ত্ব ব্যাঙ্কের কর্মী। আহত ঝুম্পা হালদার। বাড়ি মালদা থানার সাহাপুরে।ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখে তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম হানিফ শেখ (১৯), সাবির শেখ(১৮)‘মোবারোক শেখ (১৯)। তিনজনের বাড়ি কালিয়াচক থানার সুজাপুর বিশ্বাস পাড়া এলাকায়।ঘটনার দিন দুই তরুনী সুজাপুরের একটিা রাষ্টায়ত্ব ব্যাঙ্কের কাজ করে জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিল। স্কুটিতে চন্দ্রিমা ও ঝুম্পা আসছিল। ঝুম্পা স্কটি চালাচ্ছিল ও চন্দ্রিমা বসেছিল।পথে বেশ কয়েকজন ছিনতাইবাজ তাদের পিছু করছিল। জাতীয় সড়কের সুস্থানী এলাকায় জাতীয় সড়কের ফাঁকা জায়গায় চন্দ্রিমার ব্যাগ ধরে টানদিলে জাতীয় সড়কে ছিটকে পরে চন্দ্রিমা। পরে গিয়ে চন্দ্রিমাকে ধাকা মারে জাতীয় সড়কে চলন্ত গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল তার। আহত হয় ঝুম্পা। ঘটনায় স্থানীয়রা ছুটে এসে আহতকে তরিঘরি উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করে। বর্তমানে গুরত্বর জখম অবস্থায় চিকিৎসাধীন। ঘটনায় মোমবাতি হাতে মিছিল করেন মালদার বাসিন্দারা। জেলার প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে এসে সেই মিছিল শেষ হয়। মোমবাতি হাতে দুষ্কৃতীদের শাস্তির দাবিতে প্রতিবাদ জানান। মৃতের দিদি জানান, এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের আমরা এনকাউন্টার চাই। কারণ তারা যদি ইন কাউন্টার না হয় ফিরে এসে ফের এই ধরনের দুষ্কৃতীমূলক কাজ করবে। আমার পরিবারের সদস্য এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। আর যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব এই ধরনের দুষ্কৃতীদের এনকাউন্টার করে দেওয়া হোক।
