
2026-06-21 | মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 32
বাংলায় নতুন সরকার গঠনের পর এই প্রথম দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের বার্ষিক আম উৎসব। বাঙালি আবহাওয়া আরো শক্তিশালী করা এবং দিল্লিতে বসবাসকারী বিপুল সংখ্যক বাঙালি এবং ভারতবর্ষের সমস্ত রাজ্যের মানুষের কাছে পৌঁছে যাওয়া বাংলার কৃষি ও হস্তশিল্পের বাজার সস্প্রসারণের লক্ষ্য নিয়ে আম উৎসব অনুষ্ঠিত হয় দিল্লির চিত্তরঞ্জন পার্কের বঙ্গীয় সমাজের অত্যাধুনিক সভা গৃহে। আজ ২০ জুন শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়, চলবে ৫ই জুলাই পর্যন্ত। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই দিনের আনুষ্ঠানিক উদ্বোধনে আয়োজক ছিলেন প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার ,বঙ্গভবন-নিউ দিল্লি ,পশ্চিমবঙ্গ সরকার, প্রধান অতিথির আসন অলংকৃত করেন দিল্লি রামকৃষ্ণ মিশনের মঠাধক্ষ্য স্বামী সর্বজ্ঞানন্দজি মহারাজ। ছাড়াও উপস্থিত ছিলেন, উজ্জল সাহা, সভাপতি, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সরকারী দপ্তরের আধিকারিক ও সুধীবৃন্দ। আম উৎসব সম্বন্ধে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের জেলা সভাপতি তথা মালদা ম্যাঙ্গো অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান গতবারের থেকে দ্বিগুন পরিমাণে মালদার আম এ বছর নিয়ে আসা হয়েছে। সঙ্গে রয়েছে আমসত্ত্ব আচার সহ বিভিন্ন আমের পণ্য এবং বিভিন্ন জেলার সুনামধন্য হস্ত শিল্পের অনন্য সমাহার।মেলার অংশগ্রহণ করতে উদ্যোক্তার সঙ্গে মালদা সহ আম চাষি ও হস্ত শিল্পীরাও এসেছেন আম উৎসবে। এবছরের আম উৎসবের মাধ্যমে পশ্চিমবঙ্গের আম প্রমোশন করার এই উদ্যোগের জন্য পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
