
2026-06-23 | মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 153
সরকারের পালা বদলের পর অবশেষে গ্রেপ্তার দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রীর ভাই জম্মু রহমান, সরকারি জায়গা পাইয়ে দেওয়ার নাম করে ২ লক্ষ ৩০ হাজার টাকা প্রতারণার অভিযোগ, ঘটনা সামনে আসতেই তীব্র আক্রমণ বিজেপির, আইন আইনের পথে চলবে সাফাই তৃণমূলের মালদা: সরকারি জমি পাইয়ে দেওয়ার নাম করে ২ লক্ষ ৩০ হাজার টাকা প্রতারণা।গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর ভাই।ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য।তীব্র আক্রমণ বিজেপির। অবশেষে পুলিশের জালে মালদার হরিশ্চন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী তাজমুল হোসেনের ভাই সামিউর রহমান ওরফে জম্মু রহমান।যাকে নিয়ে কয়েক বছর ধরে সাধারণ মানুষ,বিরোধী থেকে শুরু করে দলের অন্দরে একাধিক অভিযোগ উঠে ছিল। যার বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি, সন্ত্রাস সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠে ছিল। অবশেষে সরকারের পালা বদলের পর এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার সেই মন্ত্রীর ভাই। হরিশ্চন্দ্রপুরের মালিওরের বাসিন্দা একরামুল হকের অভিযোগ এলাকার সরকারি জায়গা গড়গড়ি মাঠে জায়গা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ২০২৩ সালে প্রথমে ২ লক্ষ টাকা পরবর্তীতে দলীয় তহবিলের নাম করে ৩০ হাজার টাকা নেয় জম্মু রহমান।পরবর্তীতে টাকা ফেরত চাইলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হত। ভয়ে এতদিন থানায় অভিযোগ করেন নি অভিযোগকারী। তার দাবি সরকারের পালা বদল হওয়ার পর সেই ভয় কেটেছে। এদিন হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।তার ভিত্তিতেই গ্রেপ্তার জম্মু।বিজেপির দাবি রাম রাজ্য প্রতিষ্ঠা হয়েছে।দুর্নীতি মুক্ত এলাকা গড়তে মন্ত্রী এবং তার ভাইয়ের গ্রেপ্তারির প্রয়োজন।আইন আইনের পথে চলবে সাফাই তৃণমূলের। তুঙ্গে রাজনৈতিক তরজা।
