
2026-06-27 | মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 16
মালদা:উত্তমাশা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র মহরম উপলক্ষে শনিবার দুপুরে ফোয়ারা মোড়ের প্রানকেন্দ্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তমাশা কর্নধার তথা ইংরেজ বাজারের বিধায়ক অম্লান ভাদুড়ী, হরিরামপুর কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব, সাপ্তাহিক পত্রিকার সম্পাদক নাজির হোসেন,সহ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। এই বিষয়ে অম্লান ভাদুড়ী জানান বিগত বছর গুলোর ন্যায় এবারেও আমাদের সংস্থার পক্ষ থেকে মহররমের শোভাযাত্রা গুলো নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি মহরম কমিটিতে সংস্থার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি প্রথম,দ্বিতীয় ও তৃতীয়স্থান ধিকারীদের ট্রফি এবং আর্থিক পুরস্কার দেওয়া হয়। বিগত নয় বছর ধরে আমাদের এই প্রতিযোগিতা চলছে। আমাদের উদ্দেশ্য ছিল শহরের মহরম কমিটি গুলোকে একটি সুশৃংখল শোভাযাত্রার মধ্য দিয়ে শহরের মানুষকে প্রত্যক্ষ করানো।জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ আধিকারিকরা সুশৃংখলভাবে শোভাযাত্রাকে এগিয়ে নিয়েযেতে সাহায্য করেছেন তাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ। শনিবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়।এই বছর ১৩টি মহরম কমিটি অংশগ্রহণ করেছিলেন ।তাদের মধ্যে তিনটি মহরম কমিটিকে পুরস্কৃত করা হয়েছে। প্রথম কৃষ্ণপল্লী মহরম কমিটি,দ্বিতীয় পিরোজপুর মহরম কমিটি,তৃতীয় বিবি গ্রাম মহরম কমিটি । এই তিনজন মহরম কমিটিকে ট্রফি সার্টিফিকেট ও আর্থিক সাহায্য পুরস্কৃত করা হয়।যে কমিটিগুলো পুরস্কৃত হননি তাদের স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সান্তনা পুরস্কার দেওয়া হয়েছে।
