
2026-07-06 | মালদা,পশ্চিমবঙ্গ,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 286
নাবালিকাকে ধর্ষণ ও নৃশংস ভাবে খুন ও বিজেপি নেতারা অভিযুক্তদের থানা ছড়িয়ে আনার প্রতিবাদে,দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আটেশ্বরতলা বাজারে এস ইউ সি আই সি ' র বিক্ষোভ মিছিল বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:- গত ৪ই জুলাই বারুইপুর মহকুমার সূর্যপুর হাটে ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও নৃশংস ভাবে খুনের প্রতিবাদে এবং দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সারা বাংলা প্রতিবাদ দিবস পালিত হওয়ার পাশাপাশি,সাধারণ মানুষ ধিক্কার জানায়। এস ইউ সি আই ( সি) 'র ডায়মণ্ড হারবার সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে রাধাকান্তপুর অঞ্চলের আটেশ্বরতলা বাজারে ধিক্কার জানিয়ে বিক্ষোভ মিছিল করে। এই বিক্ষোভ আন্দোলনে নেতৃত্ব দেন দলের রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য্য। তিনি সংবাদ মাধ্যমের সামনে সূর্যপুরের নাবালিকা ধর্ষণ ও খুন হয়ে যাওয়ার প্রশ্নে বলেন,"ক্ষমতার পরিবর্তন হায়েছে, অবস্থার পরিবর্তন হয় নি। যেমন করে আভয়া বিচার পায়নি, নতুন সরকারের আমলে বেশ কয়েকটি ঘটনা প্রমাণ করে অবস্থার বিশেষ পরিবর্তন হয় নি। বিজেপি নেতারা যদি অভিযুক্তকে থানা থেকে ছাড়িয়ে আনে মানুষ ভরসা করবে কোথায়?" বিক্ষোভ কারীদের অভিযোগ,এই ঘটনার জনসাধারণের প্রতিবাদের কন্ঠকে রোধ করার উদ্দেশ্যে বারুইপুর, সোনারপুর ও নরেন্দ্রপুর এলাকা জুড়ে ১৬৩ ধারা জারি করেছে পুলিশ প্রসাশন। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন,"গণ্ডগোল বিশৃঙ্খলার নামে আসলে প্রতিবাদ আন্দোলন স্তব্ধ করতে চায় সরকার। বিশেষ করে পুলিশি গাফিলতি ,প্রশাসনের ব্যর্থতা এবং এই ন্যাক্কারজনক ঘটনা লঘু করে দেখাতে এই অগনতান্ত্রিক পদক্ষেপ। সব শাসক এই একই কাজ করে যাচ্ছে বলে সংগঠনের পক্ষ থেকে তারা জানান।
