
2026-07-14 | পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 365
বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:- দক্ষিণ ২৪পরগনার জেলা গ্রন্থাগার দপ্তরের দি দেরিয়া রুরাল লাইব্রেরির সাথে যৌথ্য ভাবে কুল্পী ব্লকের দেরিয়া গ্রামের বোধিপীঠ পাঠাগারের সাথে ভ্রাম্যমান বোধিপীঠ পাঠাগার পরিষেবা শুরু হল কুল্পী ব্লকের বাগাড়িয়া আদর্শ কালিকা বিদ্যামন্দির বিদ্যালয়ে। ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার দি দেরিয়া রুরাল লাইব্রেরি র গ্রন্থাগারিক সেহেলি রহমান, বাগাড়িয়া আদর্শ কালিকা বিদ্যামন্দিরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর রঞ্জন মন্ডল, বাংলা বিভাগের শিক্ষক নিলাঞ্জন কুন্ডু, ইতিহাস বিভাগের শিক্ষক রবীন্দ্রনাথ কালসা,এছাড়াও উপস্থিত ছিলেন বোধিপীঠ পাঠাগারের সম্পাদক শুভেন্দু বোস, গোপাল মন্ডল ও শক্তিপদ মন্ডল সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা প্রমুখ।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভ্রাম্যমান বোধিপীঠ পাঠাগার ও জেলা গ্রন্থাগার দপ্তর কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন, বলেন এইভাবে স্কুলের ছাত্রছাত্রীদের বইমুখি করার এক অভিনবত্ব আছে। আসাকরি আগামী দিনে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের হাতে আমরা বই তুলে দিতে পারবো। শিক্ষক নিলাঞ্জন কুন্ডু বলেন যেভাবে শিশুরা মোবাইলে ব্যস্ত হয়ে পড়ছে সেখান থেকে বোধিপীঠ পাঠাগার ছাত্রছাত্রীদের সামনে এক নতুন দিশা দেখাচ্ছে। দি দেরিয়া রুরাল লাইব্রেরি র গ্রন্থাগারিক সেহেলি রহমান বলেন আমরা পরীক্ষা মূলক ভাবে কুল্পী ব্লকের বিভিন্ন স্কুলে ভ্রাম্যমান পাঠাগার নিয়ে যাচ্ছি, সফল হলে আগামী দিনে অন্যান্য ব্লকের বিভিন্ন স্কুলেও এই পরিষেবা দিতে পারবো। আজ এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বই পড়ার বিষয়ে যেভাবে আগ্রহ দেখিয়েছ তাতে আমি ভীষণ আনন্দিত, আমরা চেষ্টা করবো আগামী দিনে ওদের পছন্দমতন বই নিয়ে আসতে। বোধিপীঠ পাঠাগারের সম্পাদক শুভেন্দু বোস বলেন আমরা দীর্ঘদিন যাবৎ কুল্পী ব্লকে ও ডায়মন্ড হারবার ব্লকের ভ্রাম্যমান পাঠাগার পরিষেবা দিয়ে আসছি, আজ বাগাড়িয়া কালিকা আদর্শ বিদ্যামন্দিরে আমাদের কুড়িতম শাখা তৈরী হলো।ছাত্রছাত্রীদের শুধু বইমুখি করা নয়, তাদের সঙ্গে থাকবে কুইজ, ডিবেট, আলোচনা সভা, সাহিত্য ও কবিতা পাঠের আসর। ছাত্রছাত্রীদের মোবাইলের প্রবনতা কমিয়ে বইমুখি করাই বোধিপীঠ পাঠাগারের মূল উদ্দেশ্য। উপস্থিত ছাত্রছাত্রীরা এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে।
