
2026-07-16 | রাজ্য,খবর,Viral , মালদা,পশ্চিমবঙ্গ,শিরোনাম,, | Kaliachak Sangbad | Views : 327
হকার্স কর্নারে দোকান পাইয়ে দেওয়ার নামে কাটমানির অভিযোগ, জামিনে ফিরে আদালতে হাজিরা দিতেই বিক্ষোভের মুখে তৃণমূল কাউন্সিলর মালদা: হকার্স কর্নারে দোকান পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগে ফের বিতর্কে ইংরেজবাজার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহা। দীর্ঘদিন গা ঢাকা দেওয়ার পর জামিনে মুক্ত হয়ে মালদা জেলা আদালতে হাজিরা দিতে আসতেই ক্ষুব্ধ ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়েন অভিযোগ কাউন্সিলরকে হেনস্তাও করেন। আদালত চত্বরে কাউন্সিলরকে ঘিরে কাটমানির টাকা ফেরতের দাবির পাশাপাশি চোর চোর স্লোগান দেন একাধিক ব্যবসায়ী। প্ল্যাটফর্ম ও দোকানঘর পাইয়ে দেওয়ার নামে যে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে, তা অবিলম্বে ফেরত দিতে হবে। জানা যায়, প্রায় তিন বছর আগে গৌড়বঙ্গ হকার্স কর্নার বাজারের সংস্কারের পর প্রায় ১৫০টি দোকান ও প্ল্যাটফর্ম বরাদ্দ করা হয়। বাজারে সবজি, মাছ, মাংস ও মুদিখানাসহ বিভিন্ন ধরনের দোকান রয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি রসিদে যে পরিমাণ অর্থ উল্লেখ রয়েছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি টাকা তাঁদের কাছ থেকে নেওয়া হয়েছে। সেই অতিরিক্ত অর্থই কাটমানি হিসেবে আদায় করা হয়েছে বলে দাবি তাঁদের। ব্যবসায়ীদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই তাঁরা টাকা ফেরতের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কোনও সুরাহা না হওয়ায় এবার আদালত চত্বরে বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। যদিও তৃণমূল কাউন্সিলর অশোক সাহা বলেন, "উচ্চ আদালতে জামিন পেয়েছি। আদালতে হাজিরা দিতে এসেছিলাম।"
