
2026-07-26 | পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 141
অসাধু জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ই.ডি. দপ্তরে লিখিত অভিযোগ জানিয়ে শহরে প্রতীকী অনশন কর্মসূচি ন্যায়বিচার মঞ্চের ককরোচ জনতা পার্টির ধ্বংসাত্মক বিতর্কিত আন্দোলনের মাঝেই শহর কলকাতা সাক্ষী থাকলো আরো একটি অভিনব প্রতিবাদ কর্মসূচির । বিগত চারদিন ধরে ধর্মতলা ওয়াই চ্যানেল, রাসবিহারী এভিনিউ, এসপ্লেনড মেট্রোগেট সহ কলকাতার একাধিক স্থানে ডাক্তার তিলোত্তমার খুনীদের এবং তার হত্যাকে ব্যবহার করে ক্রাউড ফান্ডিংয়ের নামে আর্থিক তছরুপকারী অসাধু জুনিয়র ডাক্তারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালন করলো ন্যায়বিচার মঞ্চের সদস্যরা । শুধু তাই নয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল আর.এন.রবির কাছে লিখিত অভিযোগ জানানোর পর সি.জি.ও. কমপ্লেক্সে গিয়ে ই.ডি. ডিরেক্টরের কাছে অর্থিত দুর্নীতি বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করল ন্যায় বিচার মঞ্চ । মঞ্চের সভাপতি ও কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য আর.জি.কর হাসপাতালে ডাক্তার অভয়ার খুনের ঘটনা সারা মানব জাতির কাছে লজ্জার, আর এই হত্যাকে ব্যবহার করে আন্দোলনের নামে যারা ক্রাউন্ড ফান্ডিং করে নিজেদের আখের গুছিয়েছে এবং আন্দোলনকে পথভ্রষ্ট করেছে তাদের অপরাধও কোন অংশে কম নয় । আন্দোলন চলার সময় শুরুর দিন থেকেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের সাথে দেখা করে এবং মেইল করে আমরা তাদের আর্থিক ভাবে স্বচ্ছ থাকতে আবেদন করেছিলাম । কিন্তু সেদিকে তারা কর্ণপাত করেনি কারণ প্রথম থেকেই তারা চেয়েছিল আন্দোলনের নামে টাকা কামাতে । আর সেই জন্যই ওরা আন্দোলন চলার সময় হাসপাতালে ডিউটি না করে বহু অসহায় দরিদ্র মানুষকে চিকিৎসার অভাবে প্রাণ হারাতে বাধ্য করেছে কিন্তু নিজেদের প্রাইভেট প্র্যাকটিস জারি রেখেছিল । কোন অনুষ্ঠানের নামে তোলাবাজি করে টাকা কামাতে পাড়ার গুণ্ডা মস্তানদের দেখা যায় কিন্তু ডাক্তার হয়ে আরেক ডাক্তারের হত্যাকে ব্যবহার করে কেউ যখন টাকা উপার্জন করে তখন বোধ হয় সমগ্র মানবজাতিকে লজ্জায় মুখ ঢাকতে হয় । একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যমে দেখলাম জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা বেশ কয়েক কোটি টাকা আন্দোলনের নামে ক্রাউড ফান্ডিং করে তুলেছে এবং তার সিংহভাগ অংশ পকেটস্থ করেছে । শুধু তাই নয় শিল্পী অসিত সাই যিনি আর.জি.কর হাসপাতালে বসানো অভয়ার মূর্তি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে বানিয়েছেন সেই শিল্পীর নামেও ভুয়ো বিল বানানো হয়েছে । আমাদের বিশ্বাস এই অসৎ ডাক্তাররাই আগামী দিনে হয়তো কিডনি পাচার, অঙ্গ পাচার বা ওষুধের জাল চক্র চালানোর মত সামাজিক অপরাধে জড়িয়ে পড়বেন । কে বলতে পারে এরা হয়তো ডাক্তার অভয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রেও জড়িত ছিল । পরে নিজেদের অপরাধ আড়াল করতেই আন্দোলনকারীর ভেক ধরে নিজেদের অপরাধ গোপন করছে । ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের এই সামাজিক অপরাধ ন্যায় বিচার মঞ্চ কলকাতা প্রেস ক্লাবে প্রেসমিট করে জনসমক্ষে আনার পরেই অসাধু ডাক্তাররা নিজেদের চৌর্যবৃত্তি গোপন করার উদ্যেশ্যে নিজেদের মঞ্চকে বিলীন করে সম্ভবত ভয়েস অফ অভয়া ভয়েস ফর জাস্টিস নামে নতুন একটি সংগঠন বানিয়েছে । অর্থাৎ ব্যাপারটা অনেকটা নতুন বোতলে পুরোনো মদ ঢালার মতোই । কিন্তু ওদের জেনে রাখা প্রয়োজন ন্যায় বিচার মঞ্চের সত্যান্বেষীরা কোন মূল্যেই তাদের আলী বাবা চল্লিশ চোর গল্পের চোরদের মত জনগণের অর্থ তছরুপ করে পালাতে দেবেনা । আমাদের স্থির বিশ্বাস আমাদের অভিযোগের ভিত্তিতে ই.ডি. নিশ্চই যথোপযুক্ত ব্যবস্থা নেবে তবে যদি প্রয়োজন পড়ে তাহলে মঞ্চের পক্ষ থেকে আগামী দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও অভিযোগ জানাতে চলেছি ।বিগত চারদিন ব্যাপী প্রতীকী অনশন কর্মসূচিতে কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ছাড়াও অনামিকা মন্ডল, অন্তরা মিত্র, অঞ্জন প্রসাদ মজুমদার, ডাক্তার অনিরুদ্ধ পাল, পরিমল মজুমদার,শ্রীমন্ত পালিত, প্রীতম বালা, সন্দীপ সরকার সহ একাধিক রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন ।
