
2024-10-08 | বীরভূম,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 129
*বীরভূমের বক্রেশ্বর ধামের মহাপীঠস্থানে বহু বছর ধরে ধুমধামের সাথে পুজো হয়ে আসছে।* *বীরভূমের বক্রেশ্বর* আজ মহাপঞ্চমির পুণ্য তিথিতে মায়ের আবাহন শুরু হয়েগেছে ইতি মধ্যেই।প্রতিটি মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে ওমা আসায় প্রহর গুনছে আপামর বঙ্গবাসী। আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল বীরভূমের বক্রেশ্বর ধামে ।প্রতিবছরের মত এবছরো দেখা গেলো সেই একই চিত্র ।এই চার দিন ধরে বেশ ধুমধাম ধামের সাথেই পালিত হচ্ছে। এখানে, বহু মানুষের সমাগম ঘটে এবং সেখানে খাওয়া-দাওয়ার ও ব্যবস্থা করা হয়েছিল।আর এবার বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তবে ২০২৪ সালে দুর্গাপুজোর সময়সূচী কিছুটা অদল বদল হয়েছে যার জেরে চিন্তার মুখে পুরোহিত সমাজ , কি করে হবে এবারের পূজো শুধু পুরোহিত সমাজই নয় পাশাপাশি যারা এ বছর অঞ্জলি দেবেন তাদেরও মনে প্রশ্ন উঠছে যে কিভাবে এ বছর তারা মায়ের কাছে অঞ্জলি দেবেন। আর তার মধ্যেই এখন থেকেই বীরভূমের বক্রেশ্বর ধামে মায়ের আরাধনা শুরু হয়ে গেছে।বীরভূমের বক্রেশ্বর ধাম মন্দিরের পুরোহিতের সাথে কথা বলা হলে তিন জানান বহু বছর ধরে এই মহাপীঠস্থানে পুজো হয়ে আসছে।সব রকম আচার , রীতি,নীতি,মেনেই পুজো করা হয়ে থাকে।।এবং মহানবমীর পুন্যলগ্নে সকল ভক্তকে ভোগ,প্রসাদ খাওয়ানো হয়।আর কি বললেন আমাদের ক্যামেরার মুখোমুখি তাই শোনাবো।
