2024-10-27 | স্বাস্থ্য,বীরভূম | Kaliachak Sangbad | Views : 531
বীরভূমের রামপুরহাট:-দানার প্রভাব কেটে গেলেও গতকাল রাত থেকে দানা পরবর্তি বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রামপুরহাট গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ফলে এই বৃষ্টির মধ্যে নিতান্ত বিপদে পড়ে যারা হাসপাতালে পরিষেবা নিতে ছুটে এসেছেন তারা পড়েছেন প্রচন্ড বিপাকে। শুধু রোগী বা রোগী আত্মীয় স্বজনেরাই নয়, বিভাগে পড়েছেন ডাক্তার নার্স থেকে স্বাস্থ্য কর্মীরা। নর্দমা ও বৃষ্টির জল এক হয়ে গিয়ে পুরো হাসপাতাল চত্বর হয়ে পড়েছে জলমগ্ন।এই গন্ধময় নোংরা আবর্জনা ময় জল পেরিয়ে নিতে হচ্ছে পরিষেবা। ফলে সুস্থ হতে এসে অসুস্থ হওয়ার ভয় থেকেই যাচ্ছে। হাঁটু জল পেরিয়ে রোগী থেকে রোগীর আত্মীয় স্বজনরা এবং ডাক্তার নার্স সকলকে বাধ্য হয়ে ছোটাছুটি করতে হচ্ছে। হাসপাতালের সিটি স্ক্যান ও এক্স রে রুমেও জল ঢুকে জলমগ্ন হয়ে পড়েছে । তাই বন্ধ করে দেওয়া হয়েছে পরিষেবা। তাতে রোগী ভোগান্তি আরও কয়েকগুন বেড়ে গেছে। তবে সব কিছুর পরেও আমজনতার মুখে কুলুপ।
