2024-11-12 | মালদা,পশ্চিমবঙ্গ,ফুটবল | Kaliachak Sangbad | Views : 487
মালদা,১১ নভেম্বর :- আজ থেকে বৃন্দাবনে ময়দানে শুরু হল। অন্তঃ জেলা অনূর্ধ্ব ১৪ ফুটবলের ক্লাসটার পর্বের খেলা। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত IFA - র পরিচালনায় মালদা DSA এর ব্যবস্থাপনায় আন্তঃজেলা অনূর্ধ্ব ১৪ ফুটবলের ক্লাস্টার পর্বের খেলা বৃন্দাবনী ময়দানে অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ২.৩০ টায় শুরু হয় প্রতিযোগিতা। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মালদা জেলা বনাম উত্তর দিনাজপুর জেলা।মালদা জেলায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা অংশ নিবে প্রতিযোগিতায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, ক্রীড়া সংস্থার কর্মকর্তা সোমেশ দাস,প্রণব ভট্টাচার্য সহ অন্যান্য ক্রীড়া প্রেমীরা।