2024-11-22 | বীরভূম | Kaliachak Sangbad | Views : 181
জরত সৈয়দ শাহ্ মারশুদ আলী আল-ক্বাদরী (নানহা হুজুর) সকলের কাছে হুজুর সাহেব নামে পরিচিত ছিলেন তিনি। এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোলকাতার একটি হাসপাতালে। তিনি হজরত মহম্মদ সালেওল্লা সাল্লামের ৩৫ তম বংশধর ও হুজুরে গোসপাক বড় পিরসাহেরে ২১ তম উত্তরসূরী মৃত্যু কালে তাঁর বয়স হয়ে ছিলো আনুমানিক ৭০ বছর। এদিন তার মৃতদেহ নিয়ে আসা হয় বোলপুর লায়েক বাজার, খানকাহ্ শরীফে। তার মৃতদেহ সেখানেই সমাধীস্থ করা হবে। বেশ কয়েক বছর ধরে গুরুতর রোগে আক্রান্ত ছিলেন তিনি। তাঁর মৃত্যুে শোকের ছায়া নেমে এসেছে ভক্তদের মধ্যে। তাঁর অসংখ্য গুন মুগ্ধ ভক্ত ছিলেন বা আছে সব ধর্মের। সব সময় তিনি মানবতার ধর্ম প্রচার করতেন। সকলেই মর্মাহত হুজুর সাহেবের মৃত্যুর খবর শুনে। তিনাকে শেষ শ্রদ্ধা জানাতে বোলপুর লায়েকবাজার খানকাহ্ শরীফে হাজার হাজার ভক্তদের ঢল নামে।