
2024-12-01 | বীরভূম,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 153
নলহাটি নাগরিক মঞ্চের দাবি না মেটায়, আজ নলহাটি নাগরিক মঞ্চের উদ্যোগে রেল রোকো আন্দোলন। নলহাটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আগামীকাল, ১লা ডিসেম্বর রেল রোকো আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেই মোতাবেক আজ সকাল ৭টা থেকেই এই আন্দোলন শুরু হয়েছে। প্রায় ৫০০ থেকে ১০০০ জন মানুষ এই প্রতিবাদে অংশ নিয়েছেন। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা এবং উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। তবে নাগরিক মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তারা আংশিক দাবি মানতে রাজি নয়। নাগরিক মঞ্চের প্রতিনিধিরা বলেছেন, “আমাদের দাবিগুলি জনগণের স্বার্থে। সেগুলি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।” রেল কর্তৃপক্ষের সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানা গেছে।