Tuesday 21 July







বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী গৌরানন্দজীর স্মরণ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান !!

2024-12-27 | বীরভূম,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1212

শেষ আপডেট: 2024-12-27

বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী গৌরানন্দজীর স্মরণ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান !! গত ১৫ ডিসেম্বর ১০১ বছর বয়সে শ্রীরামকৃষ্ণ সত্যানন্দলোকে বিলীন হন কলকাতা বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি তথা বীরভূমের জয়দেব কেন্দুলী শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী গৌরানন্দ মহারাজ৷ ১৫ ডিসেম্বর,সোমবার রাত ৩.২৫ মিনিটে বীরভূমের জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে তাঁর জীবনাবসান হয়। আজ ২৭শে ডিসেম্বর ১৩ দিনের মাথায় সংঘপতি স্বামী গৌরানন্দজীর প্রতি স্মরণ শ্রদ্ধা অনুষ্ঠান নিবেদিত হয় জয়দেব রামকৃষ্ণ আশ্রমে। দূরদূরান্ত থেকে দুই শতাধিক সাধু সন্ন্যাসী সেইসঙ্গে কয়েক হাজার ভক্ত শিষ্য পুন্যার্থী এই অনুষ্ঠানে যোগ দান করে।পরে গৌরানন্দজীর প্রতি ফুল ও শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হয়। এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত শিষ্য ভাণ্ডারার প্রসাদ গ্রহণ করেন। উল্লেখ্য ১৯২৪ সালের এপ্রিল মাসের শুভ রামনবমীর পূন্য লগ্নে বর্তমান ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার একতালা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ১২ বছর বয়সে ঘর ছেড়ে বেরিয়ে ছিলেন এই গৌরানন্দজী। বাল্যকাল থেকেই বীরভূমের সিউড়ি রামকৃষ্ণ আশ্রমে ঠাকুর সত্যানন্দদেবের কাছেই আশ্রয় নেন। এখানে শিক্ষা,ব্রহ্মচর্য এবং ঠাকুর সত্যানন্দ দেব এর কাছে দীক্ষিত হন।এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে গৌরানন্দজির সারা জীবনের জীবন গাঁথা বক্তারা তুলে ধরেন। উল্লেখ্য, স্বামী গৌরানন্দজীর দীর্ঘ ৬৮ বছর সন্ন্যাসী জীবন অতিক্রান্ত হয় বীরভূমের এই জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। এদিন তার জীবনগাথা তুলে ধরেন বক্তারা।।



দলিয় পতাকা ছাড়াই শহিদ পালন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর

মালদা : দলিয় পতাকা ছাড়াই শহীদ দিবস পালন করলেন বর্ষীয়ান তৃনমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। মঙ্গলবার ২১ জুলাই পালন নিয়ে যখন ছন্নছাড়া কর্মী সমর্থকরা তখন দলিয় পতাকা ছাড়াই শহীদ দিবস পালনের ঘটনা তাৎপর্য পূর্ণ। এদিন দলিয় কর্মীদের নিয়ে পৌরসভা সংলগ্ন শহীদ বেদীতে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক দিয়ে তর্পণ করলেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। কেন দলিয় পতাকা নেই এই প্রশ্নের উত্তরে কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন দলই যখন ছন্নছাড়া। যেকারনে এবারই প্রথম ২১ জুলাই অনুষ্ঠানে কলকাতায় না গিয়ে নিজের জেলাতে পালন করলেন কৃষ্ণেন্দু। তবে দেখা যায়নি অন্য কোনো তৃনমূল নেতাদের।

৪৭ তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হলো দেশবন্ধু চিত্তরঞ্জন পৌরবাজার ব্যবসায়ী সমিতির।মঙ্গলবার দুপুরে সাধারণ সভার পর ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়।

মালদা : ৪৭ তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হলো দেশবন্ধু চিত্তরঞ্জন পৌরবাজার ব্যবসায়ী সমিতির।মঙ্গলবার দুপুরে সাধারণ সভার পর ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। সমিতির ছয়টি ব্লকের মধ্যে পাঁচটিতে ভোট হয়, একটি ব্লকে কোনও প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হন। ভোট শেষে মোট ২১ সদস্যের নতুন পরিচালন কমিটি গঠন করা হয়। পরে এই কমিটির মধ্য থেকেই বিভিন্ন পদাধিকারী নির্বাচন করা হয়। আগামী তিন বছর নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবে। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের এক্সিকিউটিভ কমিটি। উপস্থিত ছিলেন, চেম্বারের সভাপতি অসিত কুমার সাহ, সহ-সভাপতি কমলেশ বিহানি, যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার, কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস, প্রাক্তন সভাপতি জয়ন্ত কুণ্ডু-সহ পরিচালন সমিতির অন্যান্য সদস্যরা। এদিন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদে মারধরের অভিযোগ! সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও, ডাইনি সন্দে মহিলা ও তার পরিবার ভিটে ছাড়া নিজের গ্রামে ঢুকতে পারছে না সাত জনের নামে থানায় অভিযোগ দায়ের তদন্তে মালদা থানার প

আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদে মারধরের অভিযোগ! সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও, ডাইনি সন্দে মহিলা ও তার পরিবার ভিটে ছাড়া নিজের গ্রামে ঢুকতে পারছে না সাত জনের নামে থানায় অভিযোগ দায়ের তদন্তে মালদা থানার পুলিশ মালদহ: ডাইনি অপবাদে আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ গ্রামের বেশ কয়েকজন মোড়ল মাতব্বরদের বিরুদ্ধে। একবিংশ শতাব্দীতেও মধ্যযুগীয় বর্বরতা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামে। ইতিমধ্যে এই ঘটনায় মালদা থানায় সাতজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে ওই আদিবাসী মহিলা ও তার স্বামীকে ডেকে চলে বেধরক মারধর। মোড়ল মাতব্বরদের নির্দেশে নাকি আদিবাসী দম্পতিকে মাঝখানে রেখে ডাইনির নিদান দেওয়া হয়। শুধু অপবাদ নয়, ডাইনি সন্দেহে তাদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের ফলে নির্যাতিতা মহিলাকে জুতোপেটা পর্যন্ত করা হয়। মারধরের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অবশেষে নির্যাতিতা মহিলার ভাই ঘটনার খবর পেয়ে ছুটে আসে এবং বাঁচাতে গেলে তাকেও বেধড়ক ভাবে মারধর করা হয়। সঙ্গে ছাড় পায়নি তাদের সন্তানও। নিদান দেওয়া হয় গ্রাম ছাড়ার। ঘটনার খবর পেয়ে নির্যাতিতা দম্পতিকে উদ্ধার করে নিয়ে যায় মালদা থানার পুলিশ। মারধরের ফলে নির্যাতিতা আদিবাসী মহিলা অসুস্থ হয়ে পড়ে এবং বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে নির্যাতিতা দম্পতি তাদের দুই সন্তানকে নিয়ে গ্রাম ছাড়া রয়েছেন। গ্রামে ঢুকলে নাকি তাদেরকে খুন করা হবে এমনটাই হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে প্রাণের ভয়ে বাবার বাড়িতে আশ্রয় নিতে হয়েছে নির্যাতিতা পরিবারকে। তাই নিজেদিতা পরিবার টি ইতিমধ্যেই মালদা থানায় লিখিত অভিযোগ করেছে। তারা নিজের গ্রামে নিজের বাড়িতে যাওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি পুলিশ ইতিমধ্যে এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে l বিজেপি বিধায়ক গোপাল সাহা জানান আদিবাসী মহিলাকে ডাইনি সন্দেহে যে মারধরের ঘটনা এ ঘটনা অত্যন্ত নিন্দনীয় লজ্জা জনক আমি বিষয়টি শুনেছি গ্রামের মানুষদের সাথে কথাও বলেছি। পুলিশকে বলা হয়েছে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে l পাশাপাশি তাদের গ্রামে নিজের বাড়িতে ফিরিয়ে আনা হবে

এই মুহূর্তের চাঞ্চ্যলকর খবর। মালদার গাজোল থানার পুলিশের হাতে গ্রেপ্তার গাজোল ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা।

মালদা: এই মুহূর্তের চাঞ্চ্যলকর খবর। মালদার গাজোল থানার পুলিশের হাতে গ্রেপ্তার গাজোল ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা। ডাকাতির চেষ্টার ষড়যন্ত্রমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গাজোল থানার পুলিশ এক ডাকাতির চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করেই নাকি গাজোল ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহার নাম উঠে আসে। সেই মতো শনিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং রবিবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। যদিও ধৃত গাজোল ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনায় গাজোল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মণের অভিযোগ, ব্লক যুব তৃণমূলের সভাপতি সম্ভবত আর্মস কেসে অভিযুক্ত। তাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আইনানুযায়ী পুলিশ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

পুরাতন মালদায় কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলর(K.S.D.C)এর গুরুত্বপূর্ণ বৈঠক

রবিবার দুপুরে পুরাতন মালদার নারায়ণপুর আটমাইল সংলগ্ন এলাকায় একটি বেসরকারি লজে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল (কে.এস.ডি.সি)-এর উদ্যোগে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার কাউন্সিলরদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় ।সভায় তিন জেলার সংগঠনের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে কীভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে, সে বিষয়েও উপস্থিত প্রতিনিধিরা মতামত তুলে ধরেন। সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব ভবিষ্যৎ কর্মসূচি, জনসংযোগ বৃদ্ধি এবং সাংগঠনিক বিস্তার নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলর এর কেন্দ্রিয় সভাপতি তপতী রায় মল্লিক,আসামের জেনারেল সেক্রেটারি প্রফুল্ল রায়,রাজ্য ফাইনান্স এর সম্পাদক সতীশ রাজবংশী,মালদা জেলা সভাপতি প্রতিমা সিংহ,দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি রুবেল সরকার,উত্তর দিনাজপুর জেলা সভাপতি ভানু প্রকাশ সিংহ,মালদা জেলা ফাইনান্স এর সম্পাদক বিবেক সরকার সহ মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার বহু কাউন্সিলর এবং সংগঠনের পদাধিকারীরা। এদিন সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিভিন্ন গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে উপস্থিতদের মনোরঞ্জন করা হয়, যা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আরও জোরদারভাবে আন্দোলন গড়ে তোলা এবং তিন জেলায় সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে। সভায় উপস্থিত বিশিষ্টজনেরাও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দারিদ্র্যকে হার মানিয়ে NEET-UG 2026-এ সাফল্য, এমবিবিএসে সুযোগ পেল রাজিবুল

*দারিদ্র্যকে হার মানিয়ে NEET-UG 2026-এ কৃতিত্ব, এমবিবিএসে পড়ার যোগ্যতা অর্জন কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ছাত্র রাজিবুল ইসলাম মোল্লার* *বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-* অদম্য ইচ্ছাশক্তি,কঠোর পরিশ্রম এবং অবিচল অধ্যবসায় থাকলে যে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের কৃতি ছাত্র রাজিবুল ইসলাম মোল্লা। সম্প্রতি প্রকাশিত NEET-UG 2026 পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করে তিনি এমবিবিএস (MBBS) কোর্সে অধ্যয়নের যোগ্যতা অর্জন করেছেন। সর্বভারতীয় মেধাতালিকায় তার র‍্যাঙ্ক ২০,৬১৯, যা তার নিষ্ঠা, একাগ্রতা এবং কঠোর পরিশ্রমেরই স্বীকৃতি। রাজিবুলের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল এবং বায়তুল হিকমা মিশন-এর কাছেও এক গর্বের মুহূর্ত। সাধারণ আর্থিক অবস্থার পরিবার থেকে উঠে এসে জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করে তিনি প্রমাণ করেছেন যে, মেধা ও অধ্যবসায় থাকলে প্রতিকূলতা কখনও সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। রাজিবুল মন্দিরবাজার ব্লকের আচনা হাই স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে বিজ্ঞান বিভাগে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ন করে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫০০-র মধ্যে ৪৫০ নম্বর পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।পরবর্তীকালে নিরলস প্রস্তুতির মাধ্যমে তিনি NEET-UG 2026-এ এই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। শনিবার, ১৮ জুলাই ২০২৬, বিদ্যালয়ের প্রাত: সমাবেশে রাজিবুলকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। এদিন উপস্থিত ছিলেন তার পিতা নফুর আলী মোল্লা, বিশিষ্ট সমাজসেবী মেহতাব উদ্দিন গাজী, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি বলেন, “সাত ভাইবোনের মধ্যে ষষ্ঠ সন্তান রাজিবুল তার পরিবার, বিদ্যালয় এবং সমগ্র এলাকার মুখ উজ্জ্বল করেছে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে সে মানুষের সেবায় আত্মনিয়োগ করবে এবং গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজিবুলের মা মারিয়াম বিবি একজন গৃহবধূ। বাবা নফুর আলী মোল্লা গ্রামের একটি ছোট্ট দোকান পরিচালনা করে দশ সদস্যের সংসার চালানোর পাশাপাশি সন্তানের শিক্ষার স্বপ্নকে বাস্তবায়িত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই ত্যাগ ও সংগ্রামেরই সার্থক পরিণতি আজকের এই সাফল্য। রাজিবুলের এই অসামান্য কৃতিত্বে এলাকাবাসী, শুভানুধ্যায়ী,শিক্ষক-শিক্ষিকা এবং সহপাঠীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সকলের প্রত্যাশা, তিনি ভবিষ্যতে একজন সফল ও মানবিক চিকিৎসক হয়ে সমাজের মানুষের পাশে দাঁড়াবেন এবং দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

ফেলে দেওয়া জিনিসেই নতুন সৃষ্টির সম্ভাবনা মালদা শহরের ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ে অভিনব সৃজনশীল কর্মশালা

মালদা: পরিবেশ সংরক্ষণ, সৃজনশীলতা এবং হাতে-কলমে শিক্ষার অনন্য সমন্বয়ে মালদা শহরের ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক অভিনব সৃজনশীল কর্মশালা। জেলার বিশিষ্ট শিল্পীদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীরা ফেলে দেওয়া ও অব্যবহৃত বিভিন্ন সামগ্রী ব্যবহার করে তৈরি করল নানান আকর্ষণীয় ও ব্যবহারযোগ্য শিক্ষণ উপকরণ এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। প্লাস্টিকের বোতল, কার্টন, পুরোনো কাগজ, আইসক্রিমের কাঠি, কাপড়ের টুকরোসহ নানা বাতিল উপকরণ নতুন রূপ পেয়ে শিক্ষার্থীদের হাতে হয়ে উঠল চার্ট, মডেল, কলমদানি, ফুলদানি, খেলনা, শিক্ষণ সামগ্রীসহ বিভিন্ন সৃজনশীল শিল্পকর্ম। শিশুদের উৎসাহ, কল্পনাশক্তি ও শিল্পসত্তার অপূর্ব প্রকাশ উপস্থিত সকলের মন জয় করে। কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীরা শিশুদের হাতে-কলমে বিভিন্ন কৌশল শেখান এবং দেখিয়ে দেন কীভাবে ফেলে দেওয়া জিনিসকেও সৃজনশীলতার মাধ্যমে মূল্যবান সম্পদে পরিণত করা যায়। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেমন পরিবেশ সচেতনতার বার্তা পেল, তেমনি পুনর্ব্যবহারের গুরুত্ব সম্পর্কেও বাস্তব ধারণা অর্জন করল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী ভাস্কর জানিয়েছেন , এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিশুদের সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ ঘটানো, পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং এমন শিক্ষণ উপকরণ তৈরি করা যা তাদের দৈনন্দিন পড়াশোনায় কার্যকরভাবে কাজে লাগবে। শিশুদের তৈরি উপকরণ ভবিষ্যতে শ্রেণিকক্ষের পাঠদানে ব্যবহার করা হবে বলেও জানানো হয়। কর্মশালায় শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের উৎসাহব্যঞ্জক উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। উপস্থিত সকলেই এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল কর্মশালার আয়োজনের আহ্বান জানান। শিশুদের নির্মল আনন্দ, সৃজনশীলতার বিকাশ এবং পরিবেশ রক্ষার বার্তা—সব মিলিয়ে ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগ শিক্ষাঙ্গনে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

বেহাল রাস্তায় ধানের চারা রোপণ, অভিনব প্রতিবাদ ইসলামপুরে

মালদা: দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার সকালে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদে সামিল হলেন হরিশ্চন্দ্রপুর–২ ব্লকের ইসলামপুর গ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ইসলামপুর মহানন্দা বাঁধ রোড থেকে গ্রাম পর্যন্ত এক কিলোমিটারেরও বেশি রাস্তা বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বড় বড় গর্তে বৃষ্টির জল জমে নিত্যদিন দুর্ঘটনা ও চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এই রাস্তা দিয়ে ইসলামপুর, চাঁদপুর, খোপাকাটি, লক্ষণপুর-সহ প্রায় ১০টি গ্রামের মানুষ এবং স্কুল-মাদ্রাসার পড়ুয়ারা যাতায়াত করেন। গ্রাম বাসীদের দাবি, বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই ক্ষোভে এদিন রাস্তায় ধানের চারা রোপণ করে দ্রুত সংস্কারের দাবি তোলেন তাঁরা।

সারা রাজ্যর সাথে তাল মিলিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পুরাতন মালদার মুচিয়া মনোহরপুরে মহাসমারহে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।

সারা রাজ্যর সাথে তাল মিলিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পুরাতন মালদার মুচিয়া মনোহরপুরে মহাসমারহে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামবাসীদের উদ্যোগে রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গন হইতে রথযাত্রার শুভ সূচনা হয়। তারপর গোটা এলাকা পরিদর্শন করে মুচিয়া গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গনে এসে রথযাত্রাটি শেষ হয়। এবারে নিয়ে ১১ বছরে পদার্পণ করল এই রথযাত্রাটি । জগন্নাথ, বলরাম, ও সুভদ্রা কে সুসজ্জিত রথে বসিয়ে মুচিয়া এলাকা শোভাযাত্রা করা হয়। রাস্তার দু' ধরে অসংখ্য ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। ভক্তদের জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো মুচিয়া এলাকা। ঢাক ঢোল ও কীর্তনের সুড়ে ভক্তদের উচ্ছ্বাসে আনন্দ মুখরিত সমস্ত মুচিয়া বাসি |

অটো চালকদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ তৃণমূল পরিচালিত ইউনিয়নের বিরুদ্ধে।

মালদা: অটো চালকদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ তৃণমূল পরিচালিত ইউনিয়নের বিরুদ্ধে। মালদার ইংরেজ বাজারের রথবাড়ি কোতোয়ালি রুটের তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ অটোচালকদের একাংশের। ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার ইউনিয়নের সম্পাদকের। অটো চালকদের একাংশের অভিযোগ তাদের কাছ থেকে প্রতিদিন দশ টাকা করে তোলা নেওয়া হয়। এবং তা দিতে অস্বীকার করায় ৪৫ জন অটো চালককে দুশো টাকা ফাইন করা হয়েছে। আর সেই কারণেই তারা ইউনিয়নের বিরুদ্ধে ইংরেজ বাজার থানায় অভিযোগ করেছেন। যদিও ইউনিয়নের সম্পাদক বলেন কয়েকজন বরাবরই এই ইউনিয়নের বিরোধিতা করে আর সেই কারণেই বদনাম করার জন্য এই ধরনের কথা বলছে। ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুরি বলেন কোনরকম তোলাবাজি বরদাস্ত করা হবে না কেউ যদি তোলাবাজি করে পুলিশ তাকে গ্রেফতার করবে। আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি শুভদীপ সান্যাল বলেন যদি টাকা তুলে থাকে তাহলে তা অন্যায় করেছে।



Ads







অনুসন্ধান







Follow us on                  

About Us
Kaliachak Sangbad, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Kaliachak, Malda
Call : +91 7001942597
WhatsApp : +91 9749218411
Email : kaliachaksangbad@gmail.com

Total Visitor : 144686