
2026-11-20 | পশ্চিমবঙ্গ, মালদা, | Kaliachak Sangbad | Views : 6
পুরাতন মালদা-অবৈধভাবে দেশি ও বিদেশি মদ বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদার পোপড়া বাসস্ট্যান্ড এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ পোপড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। সেই অভিযানেই অবৈধভাবে দেশি ও বিদেশি মদ বিক্রির অভিযোগে দু'জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে বেশ কিছু পরিমাণ দেশি ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় কয়েক হাজার টাকা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত দু'জনই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা। কী উদ্দেশ্যে তাঁরা ওই এলাকায় মদ বিক্রি করছিলেন এবং কতদিন ধরে এই বেআইনি কারবার চলছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি এই কারবারের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। অবৈধ মদের কারবারের বিরুদ্ধে পুলিশের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
