Friday 20 November







কেন্দ্রীয় সরকারের VB G RAMG প্রকল্পে ব্যাপক সারা পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতে।২৬৩ শ্রমিক তারা ১২৫ দিনের কাজে যুক্ত হলেন পারিশ্রমিক তিনশ টাকা।

2026-11-20 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 30


মালদা: কেন্দ্রীয় সরকারের VB G RAMG প্রকল্পে ব্যাপক সারা পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতে।২৬৩ শ্রমিক তারা ১২৫ দিনের কাজে যুক্ত হলেন পারিশ্রমিক তিনশ টাকা। তৃণমূল সরকারের আমলে ১০০ দিনের কাজের ব্যাপক দুর্নীতি গোটা রাজ্য জুড়ে দেখা দিয়েছিল। রাজ্যের পালাবদল হওয়ার পর কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উদ্যোগে এই প্রকল্পের কাজ শুরু হয়। পুরাতন মালদা সাহাপুর গ্রাম পঞ্চায়েতের রশিলাদহ আজ এই কাজ পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলা শাসক সপ্তর্ষি নাগ, মালদা এসডিও সদর শম্ভু সরকার,পুরাতন মালদা ব্লকের বিডিও অনিক রায় ও অন্যান্য জেলা প্রশাসনিক কর্তারা সাথে ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা। শ্রমিকরা অভিযোগ করে বলেন তৃণমূল সরকারের আমলে তাদের ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে জব কার্ড শুধু বাড়িতেই থাকতো। জব কার্ডে কোন কাজ পাওয়া যেত না আবার অন্যজনের জব কার্ড দেখিয়ে অন্য কেউ তার একাউন্টে টাকা পেত। অথচ যারা যোগ্য উপভোক্তা তারা কাজ পেতনা।আজকে রাজ্যে পালাবদল হয়েছে রাজ্যে বিজেপি সরকার আসার পর আজকে তারা ১২৫ দিনের কাজ পাচ্ছে। পরিশ্রমিক প্রতিদিন ৩০০ টাকা, তাতে তারা অত্যন্ত খুশি রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে তারা ধন্যবাদ জানিয়েছেন। আজকে তারা জানাচ্ছেন তাদের বাংলা ছেড়ে আর পরিযায়ী শ্রমিক হয়ে কাজে যেতে হবে না। তারা রাজ্যেই কাজ পাবেন, আগামী দিনে রাজ্য সরকার শ্রমিকদের পাশে থাকবে এদিন ২৬৩ জন শ্রমিক ১২৫ দিনের কাজ করে থাকেন মূলত সাহাপুর গ্রাম পঞ্চায়েতের রসিলাদহ এলাকায় একটি কানেলে মাটি কাটার কাজ করে থাকে।



কেন্দ্রীয় সরকারের VB G RAMG প্রকল্পে ব্যাপক সারা পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতে।২৬৩ শ্রমিক তারা ১২৫ দিনের কাজে যুক্ত হলেন পারিশ্রমিক তিনশ টাকা।

মালদা: কেন্দ্রীয় সরকারের VB G RAMG প্রকল্পে ব্যাপক সারা পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতে।২৬৩ শ্রমিক তারা ১২৫ দিনের কাজে যুক্ত হলেন পারিশ্রমিক তিনশ টাকা। তৃণমূল সরকারের আমলে ১০০ দিনের কাজের ব্যাপক দুর্নীতি গোটা রাজ্য জুড়ে দেখা দিয়েছিল। রাজ্যের পালাবদল হওয়ার পর কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উদ্যোগে এই প্রকল্পের কাজ শুরু হয়। পুরাতন মালদা সাহাপুর গ্রাম পঞ্চায়েতের রশিলাদহ আজ এই কাজ পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলা শাসক সপ্তর্ষি নাগ, মালদা এসডিও সদর শম্ভু সরকার,পুরাতন মালদা ব্লকের বিডিও অনিক রায় ও অন্যান্য জেলা প্রশাসনিক কর্তারা সাথে ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা। শ্রমিকরা অভিযোগ করে বলেন তৃণমূল সরকারের আমলে তাদের ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে জব কার্ড শুধু বাড়িতেই থাকতো। জব কার্ডে কোন কাজ পাওয়া যেত না আবার অন্যজনের জব কার্ড দেখিয়ে অন্য কেউ তার একাউন্টে টাকা পেত। অথচ যারা যোগ্য উপভোক্তা তারা কাজ পেতনা।আজকে রাজ্যে পালাবদল হয়েছে রাজ্যে বিজেপি সরকার আসার পর আজকে তারা ১২৫ দিনের কাজ পাচ্ছে। পরিশ্রমিক প্রতিদিন ৩০০ টাকা, তাতে তারা অত্যন্ত খুশি রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে তারা ধন্যবাদ জানিয়েছেন। আজকে তারা জানাচ্ছেন তাদের বাংলা ছেড়ে আর পরিযায়ী শ্রমিক হয়ে কাজে যেতে হবে না। তারা রাজ্যেই কাজ পাবেন, আগামী দিনে রাজ্য সরকার শ্রমিকদের পাশে থাকবে এদিন ২৬৩ জন শ্রমিক ১২৫ দিনের কাজ করে থাকেন মূলত সাহাপুর গ্রাম পঞ্চায়েতের রসিলাদহ এলাকায় একটি কানেলে মাটি কাটার কাজ করে থাকে।

সুন্দরবনের অরিশার জাতীয় স্তরে নেটবল খেলার যোগ্যতা অর্জন, গর্বিত কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল রাজ্যস্তরে ৫৮ জনের মধ্যে নির্বাচিত মাত্র ১২ জনের দলে জায়গা পেল দশম শ্রেণির ছাত্রী

বাইজিদ মণ্ডল, মথুরাপুর,দক্ষিণ ২৪ পরগনা:- কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির জোরে সাফল্যের নজির গড়ল সুন্দরবনের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী অরিশা শেখ। স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের অধীনে রাজ্যস্তরের নেটবল প্রতিযোগিতায় কৃতিত্বের সঙ্গে পারফরম্যান্স করে জাতীয় স্তরে খেলার যোগ্যতা অর্জন করেছে সে। গত ৯ ও ১০ অক্টোবর জেলা স্তরের প্রতিযোগিতায় সাফল্যের পর ১৬ ও ১৭ নভেম্বর মালদায় অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেয় অরিশা। সেখানে ৫৮ জন প্রতিযোগীর মধ্যে নির্বাচিত মাত্র ১২ জনের দলে জায়গা করে নেয় সে। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শুভময় করণ ও সচ্চিদানন্দ নাইয়ার তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনই তার এই সাফল্যের অন্যতম ভিত্তি। এর আগেও বক্সিং ও অ্যাথলেটিক্সে রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছে অরিশা। খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও সে মেধাবী। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে সে। অরিশার বাবা পেশায় ভ্যানচালক। আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও নিজের স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে সে। বর্তমানে বিদ্যালয়ের ছাত্রীনিবাসে থেকে পড়াশোনা ও খেলাধুলা চালিয়ে যাচ্ছে। তার এই সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক-অভিভাবিকা ও এলাকাবাসী। প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি জানান, অরিশার এই অর্জন শুধু বিদ্যালয়ের গর্ব নয়, সুন্দরবনের প্রত্যন্ত এলাকার অন্যান্য প্রতিভাবান শিক্ষার্থীদের কাছেও এক বড় অনুপ্রেরণা। আগামী দিনে তার স্বপ্নপূরণে বিদ্যালয় কর্তৃপক্ষ পাশে থাকার অঙ্গীকার করেছে। অরিশার এই সাফল্যে নতুন করে স্বপ্ন দেখছে সুন্দরবনের ক্রীড়াপ্রেমী মানুষ।

অবৈধ মদের কারবারে লাগাম টানতে মালদা পুলিশের অভিযান

পুরাতন মালদা-অবৈধভাবে দেশি ও বিদেশি মদ বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদার পোপড়া বাসস্ট্যান্ড এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ পোপড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। সেই অভিযানেই অবৈধভাবে দেশি ও বিদেশি মদ বিক্রির অভিযোগে দু'জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে বেশ কিছু পরিমাণ দেশি ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় কয়েক হাজার টাকা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত দু'জনই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা। কী উদ্দেশ্যে তাঁরা ওই এলাকায় মদ বিক্রি করছিলেন এবং কতদিন ধরে এই বেআইনি কারবার চলছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি এই কারবারের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। অবৈধ মদের কারবারের বিরুদ্ধে পুলিশের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রয়াত হলেন মালদার কোতুয়ালি ভবনের সদস্য প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরী ওরফে লেবুবাবু।

মালদা: প্রয়াত হলেন মালদার কোতুয়ালি ভবনের সদস্য প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরী ওরফে লেবুবাবু। তিনি মালদার রূপকার এ বি এ গনি খান চৌধুরীর ভাই।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ তাঁর মৃত্যু সংবাদ মালদার কোতুয়ালি ভবনে পৌঁছতেই নেমে আসে গভীর শোকের ছায়া। শোকে মুহ্যমান হয়ে পড়েন গোটা পরিবারবর্গ। তবে শুধু পরিবার নয়, লেবুবাবুর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েন কোতুয়ালি ভবনে তাঁর দেখভালের দায়িত্বে থাকা পরিচারিকা মল্লিকা দাসও। তিনি জানান, সাহেব খুব ভালো মানুষ ছিলেন। দানধ্যান করতেন। বিপদে আপদে মানুষের পাশে থাকতেন। তাদের খুব ভালো বাসতেন। সময়ে-অসময়ে সাহায্য সহযোগিতা করতেন। কিন্তু সেই সাহেব এখন আর নেই। তিনি প্রয়াত হয়েছেন। এজন্য তারা ভীষণ শোকাহত

রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এবং দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে এবার সরাসরি ময়দানে নামল রাজ্য সরকার।

পুরাতন মালদা- রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এবং দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে এবার সরাসরি ময়দানে নামল রাজ্য সরকার। রেশন উপভোক্তারা সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সামগ্রী পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখতে বুধবার মালদায় আচমকা পরিদর্শনে এলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।বুধবার সকালে জেলা খাদ্য দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের খেজুরিয়া আদিবাসী অধ্যুষিত গ্রামে পৌঁছান তিনি। সেখানে গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন মন্ত্রী। রেশন দোকান থেকে সরবরাহ করা চালের গুণগত মান, পরিমাণ এবং রেশন কার্ডের শ্রেণি অনুযায়ী নির্ধারিত খাদ্যসামগ্রী মিলছে কি না, তা জানতে চান। পাশাপাশি পুজোর মরশুমে রাজ্য সরকারের উদ্যোগে অর্ধেক দামে দেওয়া চিনি, সুজি ও ময়দা উপভোক্তারা ঠিকমতো পাচ্ছেন কি না, সেই বিষয়েও খোঁজ নেন। পরিদর্শন চলাকালীন সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি খাদ্য দপ্তরের আধিকারিকদেরও প্রয়োজনীয় নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। পরিদর্শন শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রেশন ব্যবস্থায় কোনও ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। দুর্নীতির সঙ্গে কেউ যুক্ত থাকলে তাঁকে কোনওভাবেই রেয়াত করা হবে না।অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনি পদক্ষেপও করা হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।

শিখদের নবম গুরু তেগ বাহাদুরের আত্মত্যাগ, বীরত্ব ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে মালদায় পালিত হল তাঁর ৩৫০তম বলিদান দিবস।

মালদা : শিখদের নবম গুরু তেগ বাহাদুরের আত্মত্যাগ, বীরত্ব ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে মালদায় পালিত হল তাঁর ৩৫০তম বলিদান দিবস। বুধবার সকালে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে মালদার বার্লো বালিকা প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।জানা গিয়েছে, দেশজুড়ে মোট ২২০টি বিদ্যালয়ে এই দিবস পালন করা হচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ২৪টি এবং মালদা জেলার দুটি বিদ্যালয় রয়েছে। মালদার বিদ্যালয় দুটির মধ্যে রয়েছে পঞ্চানন্দপুর হাইস্কুল ও বার্লো বালিকা প্রাথমিক বিদ্যালয়। এদিন রাষ্ট্রগীত ও বন্দেমাতরম পরিবেশন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ি, জেলাশাসক রাজনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলাশাসক অনিরুদ্ধ নন্দী, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বিষ্ণুপদ রায়, মালদা গুরুদুয়ারার সাধারণ সম্পাদক গুরমিত সিং এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ ঝা-সহ বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তারা গুরু তেগ বাহাদুরের জীবনসংগ্রাম, ধর্মীয় স্বাধীনতা রক্ষায় তাঁর অবদান এবং আত্মত্যাগের ইতিহাস পড়ুয়াদের সামনে তুলে ধরেন। তাঁর আদর্শ ও সাহসিকতার কথা স্মরণ করে দেশপ্রেম, মানবতা ও আত্মত্যাগের শিক্ষায় অনুপ্রাণিত হওয়ার বার্তা দেন তাঁরা। পাশাপাশি ছাত্রীদের নিয়ে কুইজ ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

১০ দফা দাবি নিয়ে মগরাহাট পূর্বের বিডিও অফিসে কংগ্রেসের ডেপুটেশন, প্রতিবাদ সভায় প্রাক্তন সাংসদ মনোরঞ্জন হালদার; শুভেন্দু অধিকারীকে ‘চোর-ধাপ্পাবাজ’ বলে তীব্র আক্রমণ সৌম্য আইচ রায়ের

বাইজিদ মন্ডল মগরাহাট দক্ষিণ ২৪ পরগনা:- স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থে ১০ দফা দাবি নিয়ে মগরাহাট পূর্ব ব্লকে সরব হল কংগ্রেস। মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৩টায় মগরাহাট (পূর্ব) ব্লক কংগ্রেস-২-এর উদ্যোগে বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি এবং অফিসের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও সাংসদ অধ্যাপক মনোরঞ্জন হালদার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান মুখপাত্র সৌম্য আইচ রায় এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সুজিত পাটেয়ারী। কংগ্রেসের পক্ষ থেকে মোট ১০ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে আবাস যোজনা, অন্নপূর্ণা ভাণ্ডার, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (PHE) মাধ্যমে পানীয় জল সরবরাহ, খাল সংস্কার, গোকর্ণী ও মোহনপুর স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন, পাড়া সমাধান প্রকল্প, রাস্তা মেরামত, পথশ্রী প্রকল্প, রাধানগরপুল নির্মাণ এবং বিভিন্ন ভাতা সংক্রান্ত দাবি। এছাড়াও বিডিও অফিসের সামনে কংগ্রেসের আয়োজিত প্রতিবাদ সভায় রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। সভায় প্রদেশ কংগ্রেসের প্রধান মুখপাত্র সৌম্য আইচ রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ‘চোর’ ও ‘ধাপ্পাবাজ’ বলে কটাক্ষ করেন। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, ‘‘তৃণমূলকে যেভাবে বাংলা ছাড়া করেছি, ২০২৯ সালের আগেই বিজেপিকেও বাংলা ছাড়া করব।’’ তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মগরাহাট পূর্ব ব্লক কংগ্রেস সভাপতি খয়রুল হক লস্কর, আরিফুল সেখ, মিহির হাজরা, আক্তার সেখ, ইউসুফ খান-সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। স্থানীয় মানুষের দীর্ঘদিনের সমস্যা, উন্নয়ন এবং বিভিন্ন সরকারি পরিষেবা সংক্রান্ত দাবিকে সামনে রেখেই এই ডেপুটেশন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ১০ দফা দাবির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাই ছিল কংগ্রেস নেতৃত্বের মূল উদ্দেশ্য।

শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! বাড়ির সামনের রাস্তার পাশ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, ছাদ থেকে পড়ে মৃত্যু নাকি খুন, মালদায় যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! বাড়ির সামনের রাস্তার পাশ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, ছাদ থেকে পড়ে মৃত্যু নাকি খুন, মালদায় যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য মালদা: শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক যুবকের। সোমবার রাত প্রায় ১১টা নাগাদ ইংরেজবাজারের রায়পুর এলাকায় শ্বশুরবাড়ির পাশের রাস্তা থেকে উদ্ধার হয় পিন্টু মণ্ডল (৩১) নামে ওই যুবকের দেহ। তাঁর বাড়ি যদুপুর-২ গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকায়। পেশায় রংমিস্ত্রি পিন্টুর মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে রহস্য। প্রাথমিকভাবে শ্বশুরবাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা পরিবারের। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পিন্টুর স্ত্রী সন্ধ্যা মণ্ডল (২৭) বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তাঁদের ছয় বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। স্বামীর এমন আকস্মিক মৃত্যুতে কার্যত দিশেহারা পরিবার। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ফের এনআইএর তলব সুজাপুরের বিধায়িকা সাবিনা ইয়াসমিনকে।

মালদা:ফের এনআইএর তলব সুজাপুরের বিধায়িকা সাবিনা ইয়াসমিনকে। সাথে ডাকা হয়েছে তার স্বামীকেও।নির্বাচন পূর্ববর্তী সময়ে এসআইআর আন্দোলন নিয়ে উত্তপ্ত হয়েছিল কালিয়াচক।দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরধ থেকে বিচারকের গাড়িতে হামলা।সেই ঘটনায় তদন্ত করছে এনআইএ।সেই নিয়েই সাবিনা কে ডাকা হয়েছে বলে জানা গেছে। আগামী সোমবার কলকাতায় এনআইএ দপ্তরের হাজিরার জন্য ডাকা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে।যদিও এই ঘটনায় সাবিনার অভিযোগ এটি সম্পূর্ণ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। মানুষ নিজের গণতান্ত্রিক দাবিতে রাস্তায় নেমেছিল। কোন ঝামেলার সঙ্গে তার কোন যোগাযোগ নেই। তাই বারবার ডাকার কোন মানে হয় না। সাবিনার দাবি তৃণমূলের প্রতিকি লড়াইয়ে সুপ্রিম কোর্টে যে এফিড ওফিড জমা পড়ছে তাতে গণতান্ত্রিক তৃণমূল হয়ে তিনি স্বাক্ষর না করাতে এই চক্রান্তের শিকার হতে হচ্ছে।

মালদহ জেলার সর্ববৃহৎ মেধা অন্বেষণ পরীক্ষা ‘লিমরা ট্যালেন্ট সার্চ এক্সাম ২০২৬ অংশ নিল প্রায় ২৫০০ পড়ুয়া

মালদহ জেলার সর্ববৃহৎ মেধা অন্বেষণ পরীক্ষা ‘লিমরা ট্যালেন্ট সার্চ এক্সাম ২০২৬ অংশ নিল প্রায় ২৫০০ পড়ুয়া নিজস্ব সংবাদদাতা, কালিয়াচক: শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিভার বিকাশ এবং শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘লিমরা ট্যালেন্ট সার্চ এক্সাম ২০২৬’ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হল। প্রায় ২৫০০ পড়ুয়ার অংশগ্রহণে এবারের পরীক্ষা মালদহ জেলার অন্যতম বৃহৎ মেধা অন্বেষণমূলক পরীক্ষার স্বীকৃতি অর্জন করেছে। আয়োজকদের দাবি, এটি মালদহ জেলার সর্ববৃহৎ মেধা অন্বেষণ পরীক্ষা। এবছর মোট ছয়টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়। কেন্দ্রগুলি হল নয়মৌজা সুভানিয়া হাই মাদ্রাসা, নয়মৌজা হাই স্কুল, আব্বাসগঞ্জ হাই মাদ্রাসা, জিবিএস হাই মাদ্রাসা, হাজী ওমর আলী হাই স্কুল এবং দারিয়াপুর বাইসি হাই মাদ্রাসা। প্রতিটি কেন্দ্রেই নির্ধারিত নিয়ম মেনে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা পরিচালিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাঁদের দাবি, গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এই বিপুল অংশগ্রহণ থেকেই স্পষ্ট, লিমরা ট্যালেন্ট সার্চ এক্সামের প্রতি পড়ুয়া ও অভিভাবকদের আগ্রহ এবং আস্থা ক্রমশ বাড়ছে। আয়োজকদের মতে, এই পরীক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষার্থীদের মেধা যাচাই নয়, বরং তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা। আগামী দিনে এই উদ্যোগকে আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই মালদহ জেলার বিভিন্ন প্রান্তে আরও বেশি সংখ্যক পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে এই পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সব মিলিয়ে, প্রায় ২৫০০ পড়ুয়ার অংশগ্রহণ, ছয়টি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা এবং অভিভাবকদের ব্যাপক উপস্থিতি সবকিছু মিলিয়ে ‘লিমরা ট্যালেন্ট সার্চ এক্সাম ২০২৬’ মালদহ জেলার শিক্ষাক্ষেত্রে এক উল্লেখযোগ্য মেধা অন্বেষণমূলক উদ্যোগ হিসেবে নজর কাড়ল।



Ads







অনুসন্ধান







Follow us on                  

About Us
Kaliachak Sangbad, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Kaliachak, Malda
Call : +91 7001942597
WhatsApp : +91 9749218411
Email : kaliachaksangbad@gmail.com

Total Visitor : 170360