2024-12-01 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 813
পশ্চিম মেদিনীপুর: রাজ্যজুড়ে অপরাজিতা বিল পাস করতে হবে এই দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটি ব্লকে পথে বসে বিক্ষোভ দেখালো মহিলাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা। অপরাজিতা বিল পাস এবং তা আইন পরিণত করা হচ্ছে না কেন্দ্র সরকারের তরফে, সেই দাবিতে বিক্ষোভ দেখিয়ে তৃণমূলের ব্লকে ব্লকে প্রতিবাদ জনসভা আয়োজিত হল রবিবার। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শুদ্ধ মেদিনীপুরের বিধায়ক তথা মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা। অপরাজিতা বিল পাস না করার জন্য রাজ্যপাল ও রাষ্ট্রপতি কোন পদক্ষেপ নিচ্ছেন না কেন সে বিষয়েও সন্ধিহান প্রকাশ করেন।