2025-02-10 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 668
মগদুম জাহান পীর সাহেবের ঔরস উপলক্ষে মেলার আয়োজন ময়ূরেশ্বর নোনাদিঘী পুকুর সন্নিকটে। রবিবার বৈকাল পাঁচটা নাগাদ এই মেলায় ফিতে কেটে মেলার শুভ সূচনা করলেন ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমদ রায়। মূলত মগদুম জাহান পীর সাহেবের ঔরস উপলক্ষে প্রায় ২২ থেকে ২৫ বছর ধরে এই মেলার আয়োজন করে আসছেন এলাকাবাসী। তবে আজ মেলার গেট ঢোকার পূর্বে প্রথমে ফিতে কেটে তারপর সেখান থেকে পায়ে হেঁটে চাদর নিয়ে গিয়ে মাজারে চাদর চাপালেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায়। এছাড়াও এদিন তার সাথে ছিলেন এলাকার একাধিক মুসলিম ধর্মালম্বী মানুষজন। উল্লেখ্য মগদুম জাহান পীর সাহেবের ঔরস উপলক্ষে যে মেলার আয়োজন করা হয়েছে মাজারের ঠিক পাশেই, সেই মেলায় গিয়ে দোকানদারদের সাথেও কথা বললেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি।