2025-02-10 | পশ্চিমবঙ্গ,পশ্চিমবঙ্গ,মাধ্যামিক | Kaliachak Sangbad | Views : 1858
বাঁকুড়া : আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা । চলতি বছরে বাঁকুড়া জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৮ হাজার ৪৭৬ জন । এর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে ২১ হাজার ৯৪৫ ও ২৬ হাজার ৫৩১ জন । সাঁওতালী মাধ্যমে পশ্চিমবঙ্গ ( রাজ্য ) পরীক্ষার্থীর সংখ্যা ৩৬৫ জন । এবার পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফে ১১৫ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে । ব্যাগ ও ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভীতরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে । প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে । আকুই ইউনিয়ন হাইস্কুলে আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের পুলিশ প্রশাসনের তরফে প্রতিটা পরীক্ষার্থীকে একটি করে কলম দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।